নিয়ন্ত্রণ হবে খুশকি, রুক্ষতার বদলে বাড়বে উজ্জ্বলতা! চুলের যত্নে ব্যবহার করুন লেমনগ্রাস

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ত্বক-চুলে দেখা যায় হাজারো সমস্যা। চুল হয়ে যায় ড্রাই। এমনকি মাথা ভরে যায় খুশকিতে। এই সমস্যা দূর করতেই বেশিভাগ মানুষই ব্যবহার করেন অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। এতেই চুল হয়ে যায় রুক্ষশুষ্ক। চুলের স্বাস্থ্য ভালো রাখা নিয়ে অনেকেই চিন্তায় ভোগেন। কীভাবে চুলের এই সমস্যার সমাধান করবেন রইল তার উপায়। লেমনগ্রাস করতে পারে এই সমস্যার সমাধান। লেমনগ্রাস দিয়ে বানানো চা মন-মেজাজ চাঙ্গা রাখে তেমনি এটি চুলের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। কীভাবে ব্যবহার করবেন রইল সেই উপায়। সঙ্গে জেনে নিন এর উপকার সম্পর্কে।

উপকার

লেমনগ্রাস খুশকি নিয়ন্ত্রণ করে ও চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি স্ক্যাল্পে রক্তচলাচলে সহায়তা করে। লেমনগ্রাসে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি । লেমনগ্রাস চুলে পিএইচ ব্যালান্স (ph)বজায় রাখে। লেমনগ্রাসে থাকা অ্যান্টিসেপটিক স্ক্যাল্পে যে কোনও ছত্রাকঘটিত সমস্যা দূর করতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন…

পাত্রে জল গরম করে তাতে দিয়ে দিন বেশ কয়েকটি লেমনগ্রাসের পাতা। তারপর ভালো করে ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ওই পাত্রের মুখ ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা হলে সেটি এরপর ছেঁকে কয়েক ফোঁটা রোজমেরি ওয়েল মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে নিয়ে আবারও লেমনগ্রাসের জল দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিয়ে ম্যাসাজ করে নিন। সপ্তাহে দু’দিন এইভাবে ব্যবহার করলে দেখবেন কমবে খুশকির সমস্যা ও চুল উজ্জ্বল হবে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের