অগোছালো ঘর? অতিথিদের চমক দিতে কালীপুজো-ভাইফোঁটার আগে এইভাবে সাজিয়ে ফেলুন বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো-লক্ষ্মী পুজোয় ঘর হয়ে গিয়েছে অগোছালো। আলমারির একেবারে যাতা অবস্থা। সামনেই আবার আসছে কালীপুজো, ভাইফোঁটা। বাড়িতে আসবে অতিথি। কাজ থাকবে প্রচুর। আর ঘর গোছানোর সময়ই পাবেন না। তাই সময় থাকতেই মনের মত করে সুন্দর করে সাজিয়ে ফেলুন অগোছালো ঘর। দীপাবলি ও ভাইফোঁটার দিনে অতিথিরা এসে পরিপাটি করে সাজানো বাড়ি দেখে অবাক হবে।

দেওয়ালের সাজসজ্জা বদল

ঘরে প্রবেশ করলে মন যাতে একেবাড়ে শান্ত হয়ে যায় তাই একেবারে হালকা রং করুন ঘরের দেওয়ালে। বসার ঘরে সাদা, বেজ, হালকা ধূসর বা হালকা অলিভ রং করতে পারেন।

নানা ধরনের পর্দা

পর্দা বদলে দিতে পারে ঘরের সৌন্দর্য। হালকা রঙের পর্দা সূর্যালোক প্রতিফলিত করে। তাই হালকা রংয়ের পর্দা রাখুন বসার ঘরে। এতে ঘরে আলো প্রবেশও করবে আর দেখতেও সুন্দর লাগবে। কিংবা ঘরের দেওয়ালের সঙ্গে মিলিয়ে হালকা ও গাঢ়, দু’রকম রঙের পর্দাই টাঙিয়ে দিতে পারেন।

ঘরের সাজসজ্জার বদল

বসার ঘরে জায়গা বাড়াতে ও এক সঙ্গে অনেকজন বসে আড্ডা দেওয়ার ভারী কাঠের আসবাবপত্র সরিয়ে ফেলুন। পরিবর্তে রাখুন ম্যাট্রেস ও হালকা রঙের চাদর, কুশন কভার। টানা বড় দেওয়াল থাকলে টাঙাতে পারেন একটি মাত্র বড় পেন্টিং কিংবা হাতে করা কোনও ওয়াল হ্যাঙ্গিং। কাচের শৌখিন টেবিল বসার ঘরে ঠিক মাঝখানে রাখতে পারেন।

নানা রকমের আলো

কালীপুজোয় যা না রাখলেই নয় তা হল নানা ধরেনের আলো। খুব জোরালো নয় ঘরের দেওয়ালের রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা রকম কাঠের লণ্ঠন, পেন্ডেন্ট লাইট , ল্যাম্পশেড রাখতে পারেন। ঘরের ছাদ থেকে মিনিয়েচার লাইট ঝুলিয়ে দিতে পারেন। ফ্যাব্রিক আলোও লাগাতে পারেন তাতে ঘরের ভোল একেবারে বদলে যাবে।

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের