এই মুহূর্তে




শীতের সকালে বিছানা ছাড়তে মন চায় না? রইল ঘুম ছাড়ানোর উপায়

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ রাজ্যজুড়ে। এক ধাক্কায় অনেকেটা নেমেছে তাপমাত্রা। এবার শীতের জাকিয়ে বসা শুধু সময়ের অপেক্ষা। এই শীতের সকালে সবথেকে বেশি কষ্টকর হল ঘুম থেকে ওঠা। শীতের জন্য তো আর অফিস, কাজ থেমে থাকবে না। কিন্তু ঘুম ভেঙে গেলেও জড়তা যেন ছাড়তেই চায় না। গরম কম্বল আর বিছানার আরাম যেন কাটতেই চায় না। রইল এই আলসেমি কাটানোর উপায়।

স্বচ্ছ পর্দা

ঘরের জানালায় রাখুন স্বচ্ছ পর্দা যাতে সূর্যের আলো প্রবেশের সঙ্গে সঙ্গেই চোখে আলো পৌঁছায়। এতে ঘুমও ভেঙে যাবে আর ঘরে মিষ্টি রোদও ঢুকবে। যদি মোটা পর্দা জানালায় রাখেন তাহলে আলো প্রবেশ করবে না ঘরে আর সকালে উঠতে বেশি আলসেমি লাগবে।

শীতের অনুষঙ্গ রাখুন হাতের নাগালে

সকালে কম্বল থেকে বের হওয়ার পর সকালের প্রয়োজনীয় শীতপোশাকও রাখুন হাতের কাছে। এতে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে জিনিসগুলি আনতে হবে না। আর ঠাণ্ডাও কম লাগবে। মেঝেতে পা ফেলার আগে বিছানার পাশে রাখা পাপোশে পা ফেলুন। সঙ্গে রাখুন চপ্পল জোড়াও। তাহলে ঘুম থেকে উঠেই ছ্যাঁক করে ঠাণ্ডা লাগবে না।

বিছানা গুছিয়ে ফেলুন

ঘুম থেকে ওঠার পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা গুছিয়ে নিন । এতে সকালের আলসেমি ভাব কেটে যাবে আর বিছানও টানবে না।

রাতে তাড়াতাড়ি ঘুম

শীতের দিনে অফিস থেকে ফিরে বা বাড়ির কাজ সামলে খাওয়া দাওয়া করে চেষ্টা করুন দ্রুত ঘুমিয়ে পড়তে। এতে পর্যাপ্ত ঘুমও হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙেও যাবে।

অ্যালার্ম বন্ধ করবেন না

সকালে অ্যালার্ম মিস করলে তাকে স্নুজ করতে থাকেন তাহলে অ্যালার্ম শুনে প্রতিবার আপনার ঘুমের ব্যঘাত ঘটতে পারে। তাই যে সময়ে উঠবেন সেই সময়েই পর পর কয়েকটা অ্যালার্ম দিন।

মুখে ঠান্ডা জল দেওয়া

শীতকালে ঠান্ডা জলে হাত দেওয়া ভাবলেই কেমন হয়। কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি ঠান্ডা জল মুখে দেন তাহলে ঘুম তাড়াতাড়ি ছেড়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ