পার্টির পরিবেশ পছন্দ নয়? মন ভালো রাখতে বাড়িতে এভাবে কাটান বর্ষবরণের রাত

Share:

নিজস্ব প্রতিনিধি:  বড়দিন শেষ এবার বর্ষবরণের আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব। ২০২৫ কে বিদায় জানিয়ে ২০২৬-কে স্বাগত জানাতে রয়েছে নানা পরিকল্পনা। হবে পার্টি হই হুল্লোড়। বার-রেস্তরাঁ-পাবগুলিতে উপচে পড়বে ভিড়। কেউ আয়োজনের কোনও ত্রুটি রাখবে না। হবে জমিয়ে খাওয়াদাওয়া নাচ-গান। তবে অনেকেই পার্টি বা পার্টির পরিবেশ পছন্দ করেন না কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন বাদ যাবেন কেন? বাড়িতেই নিজের মনের মত করে কাটাতে পারেন বর্ষবরণের রাত। কীভাবে রইল টিপস।

** নিজের ঘর পছন্দমতো সাজিয়ে তুলুন।  বড়  আলো নিভিয়ে সেন্টেড ক্যান্ডেল জ্বালান। মৃদু আলো মায়াময় পরিবেশ তৈরি  করবে। সঙ্গে রাখুন হালকা মিউজিক।

** একা একা সময় কাটাতে ভালোবাসলে ২০২৫ সালের প্রিয় স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করুন। দেখেন পছন্দের মানুষের সঙ্গে তোলা ছবি।  একটা অ্যালবাম  বানিয়ে নিন। তাছাড়াও   পুরনো অ্যালবামগুলোও নাড়াচাড়া করে দেখতে পারেন। এভাবে অবসর সময়  কাটান

** সিনেমা দেখতে ভালবাসলে  ড্রইয়িং রুম সাজিয়ে কাছের মানুষদের নিয়ে একটা সিনেমা দেখুন। সঙ্গে গরম কফি আর পছন্দের স্ন্যাক্স রাখুন

** বইপোকা হলে এই অবসরে জাস্ট পছন্দের বই নিয়ে বসে পড়ুন। দেখবেন, নিজের প্রিয় জগতের মধ্যে ডুবে সময়টা  কীভাবে কেটে গিয়েছে।

** পার্টির হইচই পছন্দ না হলেও নাচ-গান  ভালবাসেন। তাহলে বাড়িতেই বন্ধুদের ডেকে হালকা কিছু স্ন্যাক্স  রেখে কোনও মাদক ছাড়াই সাউন্ড সিস্টেমে পছন্দের মিউজিক চালিয়ে নাচুন। দেখবেন সময়টাও ভাল কাটবে।

** কাজের চাপে নিজেরই খেয়াল রাখা হয় না, এই অবসরে  কোনও স্পা সেন্টারে চলে যান। নিজের যত্ন নিন। নতুন বছর, নতুন চাপ, নতুন করে ব্যস্ততা তাই চাপ কমাতে নিজেকে  চাঙ্গা করে  নিন। সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলুন।

** ছুটি থাকলে কাছেপিঠে ঘুরেই আসুন না। নিজে গাড়ি চালাতে জানলে তো আর কথাই নেই। মাঝে রাস্তায় পছন্দের কোনও খাবার কিনে খান চাইলে একটু শপিংও করে নিতে পারেন।

**  রান্না করতে ইচ্ছা না হলে অর্ডার করে ফেলুন পছন্দের খাবার আর সব চিন্তাভাবনা ছেড়ে এই ছুটিতে দিন টানা ঘুম দিন। কাজের চাপে ঠিকমতো রেস্ট হয় না তাই এই সময়টুকু    একেবারে নিজেকেই দিন।

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ