ডেঙ্গি সারলেও রয়েছে দুর্বলতা, কীভাবে সুস্থ হবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষার সময় ডেঙ্গি আতঙ্ক বাড়ে। এই সময় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়। সামনেই পুজো। পুজোর আগে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি হয়ে কমে গেলেও দুর্বলতা থেকে যাচ্ছে। কোনওভাবেই কাটছে না দুর্বলতা। কীভাবে কাটাবেন এই দুর্বলতা?

রোগ সেরে যাওয়ার পরে কম করে ১-২ সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। না হলেই শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে পারে। একাধিক উপসর্গ দেখা দিতে পারে। ডেঙ্গি শরীরকে দুর্বল কের দেয়। সেখানেই আক্রমণ চালায় রোগ। ডেঙ্গি আক্রান্তদের রক্তে প্লাজমা ও অণুচক্রিকা কমে যায়। অনেক সময় ডেঙ্গি হলে শরীরে ভিতরে রক্তক্ষরণ হতে থাকে। এরফলেই ডেঙ্গি নির্মূল হলেও শরীরে তার রেশ থাকে।  প্রচণ্ড দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাঘোরা, বমিভাব থাকেই,পাশাপাশি এর সঙ্গে যোগ হয় চুল পড়া, মুড সুইং, সারা গায়ে র‌্যাশ বেরোনোর মতো লক্ষণও। অনেকের আবার পেশিতে ও গাঁটে গাঁটে যন্ত্রণা হয়। শরীরে ভিটামিনের ঘাটতিও দেখতে পাওয়া যায়। এই সময় শরীর সুস্থ করতে কোনো ওষুধ নয়, কাজে লাগবে ডিটক্সিফিকেশন। অর্থাৎ শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে হবে।

দ্রুত সেরে উঠতে সাহায্য করতে পারে নিম। নিমপাতার চা খেলে ভাল। দু’কাপ জলে একমুঠো নিমপাতা ফেলে ফোটাতে হবে। ১০-১৫ মিনিট জল ফুটে গেলে নামিয়ে নিয়ে ছেঁকে খেয়ে নিতে হবে। দিনে দু’ থেকে তিনবার খেলে উপকার মিলবে। একমুঠো নিমপাতা ভাল করে থেঁতো করে জলের সঙ্গে নিমের রস ও লেবুর রস মিশিয়ে খেলে শরীর সুস্থ থাকবে। ডেঙ্গি হলে সারা গায়ে র‌্যাশ বেরিয়ে যায়। র‌্যাশ সারাতে স্টেরয়েড জাতীয় মলম না কিনে নিমপাতা দিয়েই মলম বানিয়ে ব্যবহার করলে ভাল। নিম তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলেও লাভ হবে।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি