জেনে নিন, শিবরাত্রির দিন কীভাবে পুজো করলে পুরোপুরি সন্তুষ্ট হবেন মহাদেব

হাতে আর মাত্র দু'টি দিন, তারপরই শিবরাত্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র দু’টি দিন, তারপরই শিবরাত্রি। সেদিন গোটা দেশ মাতবে ভাগবান শিব তথা মহাদেবের আরাধনায়। আগামী মঙ্গলবার অর্থাৎ পয়লা মার্চ পালিত হবে মহাশিবরাত্রি।  সকল ভক্তরাই উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে আশীবার্দ পেতে চাইবেন। কিন্তু জানেন কি ঠিক কীভাবে পূজো করলে ভগবান শিব পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি হবেন। একনজরে দেখে নিন সেই সব বিষয়গুলি- 

১। মহাশিবরাত্রির দিন একটি বড় ধাতব পাত্রে মাটির তৈরি শিবলিঙ্গ স্থাপন করুণ। 

২। মহাশিবরাত্রির মতো বিশেষ দিনে ৪ ঘণ্টা ঘরে পূজো করতে হবে।

৩। পূজার শুরুতে একটি পাত্র জল ভরে শিব লিঙ্গের উপর ঢালুন। আর সেই সঙ্গে বেল পাতা, ধুতরা ফুল এবং চাল একই সঙ্গে শিবলিঙ্গে নিবেদন করুণ। 

৪।  শিবরাত্রির দিন ও রাতে শিবপুরাণ পাঠ বা শ্রবণ করতে হবে।

৫। সূর্যোদয়ের আগে উত্তর-পূর্ব দিকে পূজা-আরতির প্রস্তুতি নিন।

৬। যদি কোনও উপাদান উপলব্ধ না হয় তবে ভগবান শিবকে কেবল বিশুদ্ধ জল নিবেদন করতে পারেন। 

৭। শাস্ত্র অনুসারে ভগবান শিবকে মহাদেব বলা হয় কারণ, তিনি দেবতা, দানব, মানুষ, সাপ, কিন্নর, গন্ধর্ব, পশু-পাখি এবং সমগ্র উদ্ভিদ জগতের অধিপতি।

৮। শিবরাত্রির দিন উপবাসে থেকে ভগবান শিবকে বেলপাতা, জল, ক্ষীর, যব, তিল দিয়ে পুজো করলে সমস্ত মনের ইচ্ছাপূরণ হয়।

দেখে নেওয়া যাক ভগবান শিবের পুজোর সময়গুলি-

১ মার্চ- প্রথমপ্রহরের পূজা- সন্ধ্যা ৬.২২ মিনিট থেকে রাত  ৯.২৭ মিনিট পর্যন্ত।

দ্বিতীয়প্রহরের পূজা- রাত ৯.২৭ মিনিট থেকে রাত ১২.৩৩ মিনিট পর্যন্ত।

তৃতীয়প্রহরের পূজা- রাত ১২.৩৩ মিনিট থেকে ভোর ৩.৩৯ মিনিট পর্যন্ত।

চতুর্থপ্রহরের পূজা- ভোর ৩.৩৯ মিনিট থেকে ভোর ৬.৪৫ মিনিট পর্যন্ত।

আর উপবাসের শুভসময় থাকবে বুধবার সন্ধ্যা ৬.৪৬ মিনিট পর্যন্ত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের