গলায় মাছের কাঁটা ফুটলে কী করবেন? এই টিপসগুলি জানলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাছ ছাড়া বাঙালির পাতে যেন ভাতই জমে না। রুই, কাতলা, ইলিশ কিংবা চিংড়ি-মাছপ্রেমী বাঙালির দৈনন্দিন খাদ্যতালিকায় মাছ থাকবেই। তবে মাছ খাওয়ার সঙ্গে একটি সাধারণ সমস্যাও জড়িয়ে থাকে -গলায় মাছের কাঁটা আটকে যাওয়া। এমন পরিস্থিতিতে অনেকেই হঠাৎ করে শুকনো ভাত, রুটি বা কলা খেতে শুরু করেন, আবার কেউ কেউ গলায় আঙুল ঢুকিয়ে কাঁটা বের করার চেষ্টা করেন। কিন্তু এই পদ্ধতিগুলি সব সময় কতটা কার্যকর বা নিরাপদ? চলুন বিষয়টি একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কোথায় বেশি কাঁটা আটকে যায়?

ছোটদের ক্ষেত্রে টনসিল তুলনামূলকভাবে বড় হওয়ায় সেখানে মাছের কাঁটা আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।বড়দের ক্ষেত্রেও গলার বিভিন্ন অংশে কাঁটা আটকে যেতে পারে।সাধারণত যেসব জায়গায় কাঁটা আটকে যায়-

•জিভের পিছনের অংশ

•শ্বাসনালীর মুখ

•তালু

•ফ্যারিংস

•মাড়ির আশপাশ

ছোট আকারের কাঁটা বেশিরভাগ সময় টনসিলে আটকে থাকে। বড় কাঁটা কখনও কখনও খাদ্যনালীতে গিয়ে আটকে যেতে পারে। কাঁটা আটকে গেলে গলায় অস্বস্তি, ব্যথা এবং বারবার ঢোক গিলতে ইচ্ছে হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

কাঁটা আটকে গেলে কী করবেন না?

অনেকেই গলায় আঙুল ঢুকিয়ে কাঁটা বের করার চেষ্টা করেন-এটি একেবারেই করা উচিত নয়। এতে গলার ভেতর ক্ষত বা সংক্রমণ হতে পারে। বারবার খোঁচাখুঁচি করাও বিপজ্জনক হতে পারে। জোর করে বমি করার চেষ্টা করাও উচিত নয়। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

কাঁটা আটকে গেলে কী করবেন?

অধিকাংশ ক্ষেত্রে মাছের কাঁটা গলায় বিঁধে যায় না, বরং গলার কোনও খাঁজে আটকে থাকে। তাই আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে জল পান করা সবচেয়ে ভালো উপায়। বারবার জল খেলে বা ঢোক গিললে অনেক সময় কাঁটা নিজে থেকেই নেমে যায়। শুকনো ভাত, রুটি বা কলা খাওয়া অনেকেই অভ্যাসবশত করেন, তবে কাঁটা যদি সত্যিই বিঁধে থাকে, তা হলে এগুলো দিয়ে সব সময় সমস্যা মেটে না। গলায় ব্যথা থাকলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে।

কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন?

যদি দীর্ঘ সময় ধরে গলায় ব্যথা থাকে। বারবার জল খাওয়ার পরও কাঁটা না নামে। গলায় তীব্র অস্বস্তি বা খাবার গিলতে সমস্যা হলে। এই ধরনের পরিস্থিতিতে দেরি না করে একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ যন্ত্রের সাহায্যে তারা সহজেই কাঁটার অবস্থান শনাক্ত করে তা বের করে দিতে পারেন। তাই আতঙ্ক না হয়ে সচেতন থাকাই সবচেয়ে সমাধান।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক