গজাননের দুজন স্ত্রী কে ছিল ? কীভাবে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছিল গণেশ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরে গণেশ চতুর্থী উৎসব পালিত হবে আগামী ৭ ই সেপ্টেম্বর। মনে করা হয় এই দশদিন কৈলাস থেকে পৃথিবীতে নেমে আসেন গণেশ। এইসময় ভক্তরা নিষ্ঠাভরে আরাধনা করে থাকে সিদ্ধিদাতার। তবে গণেশ সম্পর্কে আপনি নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন। কিন্তু আপনি কি জানেন গণেশের কেন দুটো বিবাহ হয়েছিল ? তবে জেনে নিন গণেশের দুজন স্ত্রী কে ছিল ? কেনই বা গণেশের দুটো বিয়ে হয়েছিল ?

গণেশজির দুই স্ত্রী ছিল কেন : পৌরাণিক কাহিনি মতে, একবার গণেশ তপস্যা করছিলেন। ঠিক তখনই দেবী তুলসী তপস্যারত গণেশেজি’র পাশ দিয়ে যাচ্ছিলেন। অপূর্ব পুরুষ গণেশকে দেখে তিনি মুগ্ধ হন। তখন তুলসী গণেশের ধ্যানভঙ্গ করে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু গণেশ নিজেকে ব্রহ্মচারী বলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এতে প্রচন্ড রেগে যান তুলসি। ক্রোধে অভিমানে অভিশাপ দিয়ে বসেন যে, গণেশের একটা নয় দুটো বিয়ে হবে। দুই স্ত্রীকে নিয়ে ঘর করতে হবে গণেশকে। যদিও গণেশ তুলসীকে পাল্টা অভিশাপ দিয়েছিল যে তার বিয়ে একজন অসুরের সঙ্গে হবে। সেই অভিশাপ ফলে যায়। গণেশের দুজন স্ত্রী হয়। একজন হল ঋদ্ধি, অপরজন হল সিদ্ধি। অন্যদিকে তুলসির বিয়ে একজন অসুরের সঙ্গে হয়েছিল।

কীভাবে গণেশের দুজন স্ত্রী হয়েছিল : ভগবান গণেশের বিবাহ নিয়ে বিভিন্ন মত ও কাহিনী রয়েছে। এর মধ্যে একটি কাহিনি হল।গণেশ ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন। কারণ তিনি মনে করতেন, তাঁর বড় পেট এবং হাতির মতো মুখের কারণে তাঁকে কেউ বিয়ে করবে না। এই কারণে তিনি ব্রহ্মচর্য পালন করা শুরু করেন।

অন্য একটি কাহিনী অনুযায়ী, গণেশ নিজে বিবাহ করবেন না বলে অন্যান্য দেবতাদের বিবাহেও বাধা তৈরি করছিলেন। এর ফলে দেবতারা বিয়ে করতে ভয় পেত। একদিন সকল দেবতা মিলে ব্রহ্মার কাছে গেল। গণেশের উৎপাত সম্পর্কে সবকিছু শোনার পর ব্রহ্মা যোগবলে দুই কন্যা সৃষ্টি করেন। এরা হলেন ‘ঋদ্ধি’ ও ‘সিদ্ধি’ ।তাঁরা উভয়েই ভগবান ব্রহ্মার মানস কন্যা। এর পরে ভগবান ব্রহ্মা এই দুই কন্যাকে নিয়ে শ্রীগণেশের কাছে যান এবং তিনি দুই কন্যাকে শিক্ষা দিতে বলেন।

এরপর যখনই কোন দেবতার বিয়ে হত তখন গণেশ ‘ঋদ্ধি’ ও ‘সিদ্ধি’কে শিক্ষা দিতে ব্যস্ত থাকায় দেবতাদের বিয়ে পন্ড করতে ব্যর্থ হত। অন্যদিকে সেইসময় ‘ঋদ্ধি’ ও ‘সিদ্ধি’ গণেশকে ছলে কৌশলে বিভ্রান্ত করত।

একদিন গজানন খবর পেলেন যে সমস্ত বিয়ে কোনও সমস্যা ছাড়াই হয়েছে। এর ফলে গজানন ঋদ্ধি-সিদ্ধির উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি রাগে ক্ষিপ্ত হয়ে ঋদ্ধি সিদ্ধিকে অভিশাপ দিতে যাবেন তখন সেখানে হাজির হলেন ব্রহ্মাজী। সেখানে পৌঁছে গণেশের সামনে ঋদ্ধি ও সিদ্ধির বিবাহের প্রস্তাব দেন। গণেশও মেনে নেয়। এরপর বেশ ধুমধাম করে বিয়ে করেন দুজনেই। এরপর তাদের দুই পুত্রের জন্ম হয় যাদের নাম শুভ ও লাভ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি