বুধে গণেশ চতুর্থী, জেনে নিন পুজোর শুভ ক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে, এই পবিত্র দিনে ভগবান গণেশ তাঁর ভক্তদের কাছে আসেন এবং সকল ইচ্ছা পূরণ করেন। গণেশ চতুর্থী উদযাপন অনন্ত চতুর্দশী পর্যন্ত অব্যাহত থাকে যা মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের মতো রাজ্যে মহাসমারোহে পালিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গেও মহা ধুমধাম সহকারে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব।

গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ২৬ অগস্ট দুপুর ১: ৫৪ মিনিটে, শেষ হবে ২৭ অগস্ট বিকেল ৩: ৪৪ মিনিটে। ২৭ আগস্ট পুজোর মুহূর্তটি হল সকাল ১১:০৫ মিনিট থেকে দুপুর ১:৪০ মিনিট পর্যন্ত। অর্থাৎ পুজো করার জন্য সময় পাওয়া যাবে মাত্র ২ ঘন্টা ৩৪ মিনিটের।

গণেশ চতুর্থীর শুভ যোগ

চলতি বছরের গণেশ চতুর্থী অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হচ্ছে। কারণ এই দিনে ব্রহ্ম যোগ, সর্বার্থসিদ্ধি যোগ, রবি যোগ, ইন্দ্র যোগ, পুষ্কর যোগ এবং প্রীতি যোগের এক চমৎকার সমন্বয় রয়েছে। এর ফলে গণেশ চতুর্থী হয়ে উঠে আরও বেশি পবিত্র।

গণেশ চতুর্থীর পুজো বিধি

গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করার পর ভগবান গণেশের মূর্তিকে পরিষ্কার করুন। তারপর একটি কলসে জল ভরে গণেশকে সেই জল দিয়ে স্নান করান। এরপর বাপ্পাকে সিঁদুর, দূর্বা এবং ঘি নিবেদন করুন। এই সব কার্য সমাধা হলে ২১ টি লাড্ডু উৎসর্গ করে তাঁর পুজো করুন। সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করে আরাধনা করুন।

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে