মৃত্যুর সময় যদি কোনও ব্যক্তির কাছে এই চারটি জিনিস থাকে, তাহলে তাঁর স্বর্গবাস নিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের এক নিদারুণ সত্যের নাম মৃত্যু। প্রত্যেকেই জানেন একদিন না একদিন তাঁকে এই নশ্বর শরীর ত্যাগ করে চলে যেতে হবে। হিন্দু ধর্মে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৃত্যুর পর আত্মা যমলোকের দিকে যাত্রা শুরু করে।

বেশিরভাগ মানুষই মৃত্যুর পর নরকযন্ত্রণা এড়াতে সারাজীবন ধরে সতকর্ম করার চেষ্টা করতে। সৎভাবে উপার্জন করে, দান ধ্যান করে। কিন্তু কেবল উপবাস, উপাসনা বা দান খয়রাত করে কি নরকের ভয় থেকে মুক্তি পাওয়া যায়?

গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর একজন ব্যক্তিকে তাঁর ভাল ও খারাপ উভয় কাজের ফলই ভোগ করতে হয়। গরুড় পুরাণের নবম অধ্যায়ে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে একটি বিশেষ সমাধান সম্পর্কে বলেছিলেন। যদি কোনও ব্যক্তি মৃত্যুর সময় নিজের সঙ্গে চারটি পবিত্র জিনিস রাখেন তাহলে যমদূত তাঁর কাছে আসে না। সেই আত্মারও স্বর্গপ্রাপ্তি ঘটে।

তুলসী গাছ

হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি তুলসী মঞ্জরী সঙ্গে নিয়ে মারা যান তিনি নরক দর্শন করেন না। তাই মৃত ব্যক্তিকে তুলসী গাছের কাছে শুয়ে দেওয়া উচিত। এছাড়াও তুলসীর কুঁড়ি মৃত্যুপথযাত্রীর কপালে স্পর্শ করালেও একই ফল মেলে। মৃত্যুর পর সেই ব্যক্তির স্বর্গবাস হয়।

গঙ্গা জল

সামাজিক বিশ্বাস মেনে মৃত্যুপথযাত্রী ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া হয়। গঙ্গা ভগবান বিষ্ণুর পা থেকে উৎপন্ন এবং পাপ বিনাশক। গঙ্গাজল পান করার পর যে ব্যক্তি মারা যান তিনি স্বর্গের অধিকারী হন। পুরাণে আরও বলা হয়েছে যে দাহকার্য সম্পন্ন হওয়ার পর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া নিয়ম। সেই ভস্ম যতক্ষণ গঙ্গায় থাকে ততক্ষণ সেই ব্যক্তি স্বর্গসুখ লাভ করেন।

তিল

শ্রীবিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন হয়েছিল তিল। মৃত্যুর আগে তাই মৃত্যুপথযাত্রী ব্যক্তির হাত দিয়ে তিল দান করানো উচিত। এটি দান করলে রাক্ষস, অসুর, দানব কাছে আসে না বলে বিশ্বাস। এছাড়াও মৃত ব্যক্তির মাথায় কালো তিল রাখা উচিত। এটি মোক্ষ লাভে সহায়তা করে।

কুশ

কুশ হল একটি বিশেষ ধরনের ঘাস যা ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। মৃত্যুর আগে ব্যক্তিকে তুলসী গাছের কাছে কুশের বিছানায় শুইয়ে দেওয়া উচিত।

এই পবিত্র জিনিসগুলি সঙ্গে রেখে যদি কেউ মারা যান তাঁর যদি শ্রাদ্ধ না-ও হয়, তাহলেও মৃত ব্যক্তির আত্মা বৈকুণ্ঠ লাভ করে।

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করল অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক