ইউরিক অ্যাসিডকে বশে রাখতে নজর দিন খাদ্যতালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়ন্ত্রিত জীবন যাপন, মানসিক চাপ নিয়ে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। সঠিক খাবারের অভাবে শরীরে বাড়ছে ইউরিক অ্যাসিড। গাঁটে গাঁটে ব্যাথা, হাত পা ফোলা থেকে শরীরে বাসা বাঁধছে রোগ। সঠিক সময়ে ধরা না পড়লে, ব্যবস্থা না নিলে বাড়তে পারে বিপদ।

ইউরিক অ্যাসিড হলে খাবারে অনেক কিছু বাদ দিতে হয়। ডাল জাতীয় খাবারেও বাধা নিষেধ রয়েছে। অনেক পছন্দের খাবারে ফুলস্টপ পড়ে যায়। তবে ঘরোয়া কিছু বিষয় রয়েছে, এবং খাদ্য রয়েছে, সেগুলো খেলে নিয়ন্ত্রিত থাকবে ইউরিক অ্যাসিড। শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে ওযুধ খেতে হয়। সঙ্গে নিয়ম মেনে চললে সমস্যার সমাধান অনেকটাই হয়। কিডনিতে পাথর জমার সম্ভাবনা কমে যায়।

শরীরে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলে ইউরিনের মাধ্যমে তা বেরিয়ে যায়। ইউরিক অ্যাসিড শরীর থেকে না বের হলে তা গাঁটে জমা হয়। পাশাপাশি কিডনিতেও জমা হয়। ফলে শরীরের ক্ষতির আশঙ্কা বাড়ে। ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে চাইলে কিছু ডিটক্স পানীয় নিতে পারেন। এতে লাভ হবে। কী কী খেলে শরীর থেকে বের হবে অতিরিক্ত ইউরিক অ্যাসিড।

গুলঞ্চের চা খাওয়া শরীরের পক্ষে ভাল। বাজারে গুলঞ্চের গুঁড়ো পাওয়া যায়। আগাছার মতো দেখতে হয় জালপালা সহ গুলঞ্চ। সেগুলো গরম জলে ফুটিয়ে খেতে পারেন। এগুলো শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয়।

আয়ুর্বেদের মাধ্যমে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে ত্রিফলার চা খাওয়া খুব ভাল। এটি ভিজিয়েও জল খেতে পারেন। এরমধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। রোজ সকালে ঘুম থেকে উঠে এই জল খেলে উপকার মেলে।

নিম-তুলসির রস শরীরের পক্ষে অত্যন্ত ভাল। লিভার ও কিডনি থেকে টক্সিন বের করতে এই রসের উপকারিতা অপরিসীম। জলের সঙ্গে নিম ও তুলসি ফুটিয়ে খেলে ভাল।

আমলা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই রোজ আমলা খেলে শরীর সুস্থ থাকবে। প্রচুর পরিমাণে জল খেলে শরীর থেকে ইউরিনের মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি