চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষায় শ্যাওলা থেকে কিভাবে উঠোন-বাড়ি মুক্ত রাখবেন?

নিজস্ব প্রতিনিধি : সারাবছরের থেকে বর্ষাকালে বাড়ির দিকে বেশি নজর দিতে হয়। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খেয়াল রাখতে হয়। এই সময় বাড়িতে শ্যাওলা একটি সাধারণ সমস্যা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ির দেওয়াল, ছাদ বা উঠোনে শ্যাওলা পড়তে পারে। শ্যাওলা পড়ে বাড়ির সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমন পড়ে লগিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা তেমন বাড়ে। তাই প্রতিদিনই পরিষ্কার করতে হয়।

বর্ষায় বাড়ির খোলা জায়গায় অনবরত জল পড়ে। ফলে সেখানে জন্ম নেয় শ্যাওলা বা মস। পরিষ্কার না করলে সেটির আস্তরণ পুরু হয়ে যায়। পিচ্ছিল হয়ে ওঠে বাড়ির উঠোন, দেওয়াল। ফলে বিপদ বাড়ার সম্ভাবনা থাকে। শ্যাওলা দূর করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু কীভাবে সরাবেন সেটি?

বেকিং সোডা ও ভিনিগার ব্যবহার করে শ্যাওলা দূর করা সম্ভব। শ্যাওলার ওপরে বেকিং সোডা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে ভিনিগার দিলে উঠে যায় শ্যাওলা বা মস। গরমজলে ব্লিচ মিশিয়ে ঢেলে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে শ্যাওলা।

বাজারে ক্যামিক্যাল ল্লিনার কিনতে পাওয়া যায়। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল। শরীরেরও ক্ষতি করে বিস্তর। হাইড্রজেন পারক্সাইড মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ঘষে নিলেই উঠে যাবে শ্যাওলা। তবে ক্ষতি থেকে বাঁচতে এর পরিবর্তে লেবু, নুন ও ভিনিগার মিশিয়ে একটি মিশ্রন তৈরি করে শ্যাওলা দূর করা যেতে পারে। এরজন্য ২-৩ চামচ লেবুর রস, ১-২ চামচ নুন, আধা চামচ ভিনিগার ও জল মিশিয়ে নিতে হবে। শক্ত ব্রাশের সাহায্যে সেই শ্যাওলা উঠিয়ে ফেলতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ