চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলির আগে ঘর রঙ করছেন, তাহলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি যত এগিয়ে আসছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে ঘর পরিষ্কার, রঙ করা এবং সাজানোর। দীপাবলি হল আলোর উৎসব। এই সময় যদি আপনি আপনার বাড়ি রঙ করার পরিকল্পনা করেন, তাহলে বাস্তু এবং ফেং শুইয়ের অনুসারে রঙ বেছে নেওয়াই ভাল। সঠিক দিক এবং পরিবেশ অনুসারে রঙ নির্বাচন করা শুধু যে দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, ঘরে ইতিবাচকতাও নিয়ে আসে।

বসার ঘরের জন্য শুভ রঙ

বসার ঘরটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। বাইরে থেকে অতিথি এসে এখানেই তো ব্সেন। তাই ড্রয়িংরুমের দেওয়ালের জন্য সাদা, ক্রিম, হালকা বাদামী বা গোলাপী রঙ শুভ হিসাবে বিবেচিত হয়। পরিবেশকে আরও সুন্দর করে তুলতে আপনি এই রঙগুলির পর্দা বা কুশন কভারের জন্যও বেছে নিতে পারেন।

রান্নাঘরের জন্য যথার্থ রঙ

রান্নাঘরকে পারিবারিক শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখানে সাদা রঙকে প্রাধান্য দেওয়া উচিত। যদিও এই রঙটি দ্রুত ময়লা হয়ে যায়। তবে নিয়মিত পরিষ্কার করলে রান্নাঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ইতিবাচকতা বজায় থাকে। সাদা রঙ ব্যবহার করলে ঘরে সম্পদ এবং স্বাস্থ্য উভয়ই বজায় থাকে।

শোবার ঘরের জন্য সঠিক রঙ

শোবার ঘর অর্থাৎ বেডরুম বিশ্রাম এবং আরামের জায়গা। তাই এই ঘরের জন্য হালকা ও নরম কোনও রঙ বেছে নেওয়াই ভাল। আকাশী, হালকা সবুজ, গোলাপী এবং ক্রিম রঙ কেবল ঘরে শান্তির অনুভূতিই তৈরি করে না বরং ইতিবাচক শক্তিও বৃদ্ধি করে । এই রঙগুলি বিবাহিত জীবনে সম্প্রীতি এবং সুখ বজায় রাখতে সাহায্য করে।

বাথরুমের জন্য সঠিক রঙ

বাথরুমে সাদা এবং গোলাপী রঙ ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়। বিশেষ করে গোলাপী রঙ ইতিবাচকতার ইঙ্গিতবাহী। পাশাপাশি স্বাস্থ্য সমস্যা কমাতেও সাহায্য করে। এই রঙগুলি বাথরুমে সতেজতার অনুভূতি আনে।

রঙ করার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন

গাঢ় বা কালো রঙের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এগুলি আলো এবং ইতিবাচকতা উভয়ই কমাতে পারে।

রঙ করার আগে ভাঙা চোড়া কোনও জায়গা থাকলে সেগুলি মেরামত করুন।

পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ রঙ বেছে নিন।

দীপাবলির ১০-১২ দিন আগে রঙ করার কাজ শেষ করুন। এর ফলে ঘর থেকে ধুলো এবং গন্ধ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ