সুস্থ থাকতে স্নানের সময় মেনে চলা উচিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আমাদের দৈনন্দিন পরিচ্ছন্নতার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো স্নান করা। কারো সকালে উঠেই স্নান করার অভ্যাস, আবার কেউবা দুপুরে লাঞ্চ করার আগে স্নান করেন। অনেকে আবার সকালে স্নান করে বেরোলেও, রাতে বাড়ি ফিরে স্নান করতে পছন্দ করেন। গরমের দিনে আমরা কমবেশি সকলেই দু থেকে তিনবার স্নান করি। কিন্তু শরীর সুস্থ(healthy life) রাখার ক্ষেত্রে শুধু স্নান করলেই তো হয় না। স্নান করার সময় মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম (bathing rules)। না হলে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজ আপনাদের জন্য রইল প্রতিদিনের স্নান করার কিছু সঠিক নিয়ম।

স্নানের সময় সঠিক সাবান ব্যাবহার করতে হবে: স্নানের সময় আমরা সবাই সাবান ব্যবহার করি। কিন্তু সাবান ত্বকের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। তাই স্নানের সময় সঠিক সাবান বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান সাধারণত স্বাস্থ্যের জন্য ভাল বলে মনে করা হয়। কিন্তু এটি একাধিক উপকারী ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে যা স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। পাশাপাশি, অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যাবহার করলে শুষ্ক হয়ে যায়। তাই হালকা এবং তেলযুক্ত সাবান বেছে নিতে হবে। এবং আপনার ত্বক যদি সংবেদনশীল হয় সেক্ষেত্রে  সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করুন।

তোয়ালে ব্যবহারের সঠিক পদ্ধতি: স্নানের জন্য ব্যাবহৃত তোয়ালে ঘন ঘন কাচলে তা জীবাণু মুক্ত থাকে বলে অনেকে মনে করেন। কিন্তু এটা ভুল ধারণা। ভেজা তোয়ালেতে দ্রুত  ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্ম হয়। তাই ভেজা তোয়ালে ব্যবহার করা একদম উচিত নয়। সপ্তাহে অন্তত একবার তোয়ালে সাবান দিয়ে কাচতে হবে। এবং ব্যবহারের আগে তোয়ালে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

শাওয়ার হেড নিয়মিত পরিষ্কার করতে হবে: বেশির ভাগ মানুষই নিয়ম করে শাওয়ার হেড পরিষ্কার করেন না। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারন শাওয়ার হেডগুলোতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। একবার এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে তার থেকে ফুসফুসের সংক্রমণ হতে পারে।

বাথটব নিয়মিত পরিষ্কার করতে হবে: শাওয়ার হেডের মত বাথটব পরিস্কার করার বিষয়টাও অনেকে খেয়াল রাখেন না। আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত জন্ম নেয়। এর ফলে শরীর খারাপ পর্যন্ত হতে পারে। তাই প্রতিবার স্নানের আগে বাথটব পরিস্কার করে নেওয়া উচিত।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?