দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইয়ামির মতন সুন্দরী হতে চান, জেনে নিন নায়িকা কি বলছেন?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, ইয়ামি গৌতম। যার রূপের ছটায় মুগ্ধ আপামর দেশবাসী। যদিও, ছোটপর্দা থেকে তিনি কেরিয়ার শুরু করলেও এখন তিনি বলিউডের একজন সফলতম অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য্যও নেহাত কম প্রশংসিত নয়। জানেন কি, তাঁর সৌন্দর্যের রহস্য কি?

‘ফেরার এন্ড লাভলী’র অ্যাম্বাসাডার হলেও তিনি কিন্তু, নিজের রূপের পরিচর্যা করেন সম্পূর্ন ঘরোয়া পদ্ধতিতে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য তিনি বাড়িতেই ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন। আর এই টোটকার পরামর্শদাতা ইয়ামির নিজেরই ঠাকুমা। প্রাকৃতিক জিনিস দিয়ে রূপের পরিচর্যা করেই তিনি এত সুন্দরী। আপনিও কি চান ইয়ামির মতন নিজের ত্বকের এত উজ্জ্বলতা আনতে? তাহলে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ত্বকের উজ্জ্বলতা শুধু বাইর দিয়েই আসেনা। ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা আনতে হয়। ​একটি সাক্ষাৎকারে ইয়ামি বলেছিলেন, রোজ তিনি হলুদ ফেসপ্যাক বা স্ক্রাবার হিসেবে ব্যবহার করেন। কারণ, হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এই উপাদানটি সহজেই মুখের দাগ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

এছাড়া, প্রতিদিন ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার এবং লিপ বাম ব্যবহার করুন। এই জিনিসগুলো ইয়ামিও নিজের কাছে রাখেন সব সময়। তবে আপনার খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, নয়তো ব্র্যান্ডেড এবং দামি বিউটি প্রোডাক্টও কিছু করতে পারবেনা। ​সৌন্দর্যের মন্ত্র হিসেবে সবসময়েই ভিতর থেকে খুশি থাকুন। আর বেশি বেশি করে জল পান করুন, কারণ জলই শরীরের সব টক্সিন বের করে দেয়।

Published by:

Share Link:

More Releted News:

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

দেবী বগলামুখী কে? জানুন তাঁর মাহাত্ম্য, তিথি ও পুজোর নিয়মাবলি

“স্বাস্থ্যকর” ফল-সবজিতেও কি লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ