Loading live market data...
Loading active stocks...
Connecting...

এই একাদশীতেই ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন! জানেন কী এর মাহাত্ম্য

Share:

নিজস্ব প্রতিনিধি : একদিকে চলছে পিতৃপক্ষ, অন্যদিকে জোরকদমে চলছে মায়ের আগমনের প্রস্তুতি। এখন থেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছে বাঙালি। পিতৃপক্ষ চলাকালীন মনে করা হয় যে ব্যক্তি তাঁর প্রয়াত পিতৃপুরুষদের তুষ্ট করেন তাঁকে আর জীবনে ফিরে তাকাতে হয় না। পিতৃপুরুষদের আশির্বাদে জীবন থেকে দূর হয় সমস্ত সংকট। এইসময় পিতৃ পুরুষেরা উত্তর পুরুষের হাত থেকে জল নিতে মর্ত্যে নেমে আসেন। তাই এইসময় সংযত ও দান পূণ্যের দিকে নজর দিতে হয়। তবে পিতৃপক্ষের মধ্যে আরও একটি জিনিস গুরুত্বপূ্র্ণ,তা হল ইন্দিরা একাদশী। এই একাদশী তিথি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত।

পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পালিত হয় তার ইন্দিরা একাদশী নামে পরিচিত। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয়। এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী তিথিতেই নরকবাস থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়।

কবে পড়েছে ইন্দিরা একাদশী : চলতি বছর ইন্দিরা একাদশী পড়েছে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার। পঞ্জিকা মতে, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বেলা ১টা ২০ মিনিট থেকে। আর একাদশী তিথির অবসান হবে পরের দিন, ২৮ সেপ্টেম্বর দুপুর ২টো ৪৯ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ২৮ তারিখ একাদশী পালিত হবে।

পৌরানিক কাহিনী ও গুরুত্ব : পুরাণেও ইন্দিরা একাদশীর কথা রয়েছে। পুরাণ অনুসারে বলা হয়, ইন্দিরা একাদশী পালন করায় মহারাজা ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন।

১)এই দিন শ্রী বিষ্নুর পুজো করতে হবে। ২)এইদিন একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। ৩) এদিন বিকেলে কাক ও কুকুরকে খাওয়ানো জরুরি। ৪) একাদশী পালনের শুভ ফল পেতে চাইলে সারা রাত জেগে থেকে পরের দিন সকালে উপবাস ভাঙতে হবে। ৫) এইদিন নিরামিষ খেতে হবে। ৬) ইন্দিরা একাদশী পালন করলে এবং এদিন তর্পণ শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। এমনকি পূর্বপুরুষ নরকবাসী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাঁকে মুক্তি দেওয়া সম্ভব। ৭) উত্তরপুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষরা জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা