ভিড়ভাট্টা এড়িয়ে এবার গন্তব্য হোক কাশ্যেম, কালিম্পং-এর এই নির্জন স্বর্গরাজ্যে যাওয়ার রুট ম্যাপ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কংক্রিটের জঙ্গল, হর্নের শব্দ আর তাড়াহুড়োর জীবন থেকে একটু বিরতি চাইছেন? এমন এক জায়গায় যেতে মন চায়, যেখানে সকালে চোখ খুললেই চা-বাগানের সবুজ, পাইনগাছের গন্ধ আর ভেজা মাটির সোঁদা সুবাস মন ভরিয়ে দেবে? যেখানে রাস্তার বাঁকে বাঁকে উঁকি দেবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, আর সময় যেন নিজের গতিতে হাঁটে? তাহলে উত্তরবঙ্গের গোপন এক গ্রাম কাশ্যেম আপনার জন্যই।

কালিম্পং থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম এখনও ভিড়ের চোখের আড়ালে। এখানে মানুষের চেয়ে বেশি দেখা মিলবে ফুল, পাখি, প্রজাপতি আর নিস্তব্ধতার। স্লো লিভিং বলতে যা বোঝায়, কাশ্যেম তার নিখুঁত উদাহরণ।

আরও পড়ুন: মিরিকের পাশেই নতুন অফবিট ডেস্টিনেশন ‘বুংকুলুং’, রইল ভ্রমণের খুঁটিনাটি

কী কী দেখবেন
কাশ্যেমের প্রাণ হল কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের বারান্দায় বসেই দেখতে পাবেন সকাল-দুপুর-সন্ধ্যায় পাহাড়ের রঙ বদলের জাদু। আশেপাশে রয়েছে ব্রিটিশ আমলের পুরনো গির্জা, পরিত্যক্ত সিঙ্কোনা কারখানা আর পাহাড় বেয়ে নেমে আসা ঝরনার জল-যেখানে পা ডুবিয়ে বসে থাকতেই মন জুড়িয়ে যায়।

বনের পথ ধরে হেঁটে বেড়ানো, রামিতাদাড়া ভিউ পয়েন্ট থেকে উপত্যকার দৃশ্য দেখা কিংবা হিমালি পার্কে রঙিন ফুলের মাঝে সময় কাটানো-সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ।

কী ভাবে যাবেন
শিয়ালদহ থেকে ট্রেন বা বাসে নিউ জলপাইগুড়ি পৌঁছনোই সবচেয়ে সুবিধাজনক। সেখান থেকে গাড়িতে সরাসরি কাশ্যেম যাওয়া যায়। চাইলে কালিম্পং হয়েও আসতে পারেন। পাহাড়ি পথ হলেও যাত্রাটা দারুণ সুন্দর।

কোথায় থাকবেন
কাশ্যেমে থাকার জায়গা খুব বেশি নেই। কয়েকটি পারিবারিক হোমস্টেই ভরসা। তবে প্রায় সব ঘরের জানলা বা বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। থাকা-খাওয়া মিলিয়ে দৈনিক মাথাপিছু খরচ আনুমানিক ১২০০-১৫০০ টাকা। আগে থেকে বুকিং করলে নিশ্চিন্ত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের