স্যালাড বানানোর আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

স্বাস্থ্যরক্ষার্থে স্যালাডের উপর ভরসা রাখেন? তাহলে স্যালাড খাওয়ার আগে জেনে নিন কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরিয়ানি, মাংস-রুটি কিংবা অন্য কোনও পদ খাওয়ার সঙ্গে সঙ্গে খানিক ভরসা রাখতে হয় স্যালাডের উপর। মুখরোচক নানা পদ খাওয়ার সঙ্গে সঙ্গেই একটু গ্রীন স্যালাড মাস্ট। অনেকে আবার স্বাস্থ্যরক্ষার্থে স্যালাডের উপর ভরসা রাখেন। তাই স্যালাড খাওয়ার আগে জেনে নিন কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন।

মনে করুন আপনি অত্যধিক তেল-মশলাযুক্ত খাবার খেয়েছেন। এরপর স্যালাড না খাওয়ারই চেষ্টা করুন। স্যালাড খাওয়ার সঠিক সময় হল  সকালের খাবার ও দুপুরের খাবারের মধ্যের  সময়টি। ওই সময়ে পরিমাণমত স্যালাড খেলে পেট ভর্তি থাকে দীর্ঘক্ষণ। ওজনও নিয়ন্ত্রণে থাকে।  

স্যালাড শুধু খেলেই হবে না। স্যালাড খাওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পুষ্টি- উপাদান বজায় রেখে স্যালাড বানানোও একটি বড় দিক। স্বাস্থ্যের উপকার হবে এই ভেবে নানা উপকরণ দিয়ে স্যালাদ বানিয়ে ফেলবেন না। যেমন অনেকেই সুস্বাদু করার জন্য স্যালাদে অনেকসময় চিজ বা মেয়োনিজ ব্যবহার করেন। প্রতিদিন যদি আপনি স্যালাডে এই উপকরণ যোগ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে ওজন কমার বদলে বেড়ে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই তার বদলে আপনি টকদই খেতে পারেন।

অনেকেই স্যালাড বানানোর সময় তা খানিক সিদ্ধ করে নেন বা তেলে হালকা ভেজে নেন। মনে রাখবেন এইভাবে স্যালাড খেলে তাতে কোনও পুষ্টিগুণ বজায় থাকলে না। মাথায় রাখবেন স্যালাডের সঙ্গে ব্রেড টোস্ট বা এই জাতীয় খাবার খেলে মাথায় রাখবেন কার্বোহাইড্রেটের পরিমাণ যেন তাতে বেশি না থাকে। 

স্যালাডে নুন, গোলমরিচ, লেবুর রস ইত্যাদি মেশালে সেদিকেও খানিক সতর্ক হন। মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে নুন, লেবুর রস ব্যবহার স্যালাডে না করাই ভালো। 

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…