নাকের উপর বিশ্রীভাবে চশমার দাগ, মুক্তি কী উপায়ে জানুন

নাকের দুই পাশে এই দাগ তৈরি হওয়ার ফলে মুখে যেমন একটা পরিবর্তন আসে তেমনি অনেক রকমের সমস্যাও হয়। জেনে নিন কী উপায়ে দূর করবেন এই দাগ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চশমা পরে পরে নাকের উপর চশমার দাগ, এ আর নতুন কী?  যারা প্রতিদিন চশমা পড়েন তাঁদের মত এই সমস্যায় আর কেউ ভোগেন না। বা এই সমস্যা বুঝবেন কিনা সন্দেহ। নাকের দুই পাশে এই দাগ তৈরি হওয়ার ফলে মুখে যেমন একটা পরিবর্তন আসে তেমনি অনেক রকমের সমস্যাও হয়। জেনে নিন কী উপায়ে দূর করবেন এই দাগ। 

নিয়মিত ত্বকের যত্ন নিলে এই দাগ তোলা সম্ভব। এক্ষেত্রে এক ঘরোয়া টোটকা হল আলুর রস। মুখের ত্বকের জন্য আলুর রস ভীষণ ভালো কাজ দেয়। তা ট্যান তোলার জন্যই হোক কিংবা চশমার দাগ। প্রতি ক্ষেত্রেই আলুর রস দারুণ উপকারি। আলু ছোট ছোট আকারে কেটে নিয়ে তা ভালোভাবে পেস্ট করে তা থেকে রস বের করে নিয়ে তা নির্দিষ্ট জায়গায় মেখে রেখে দিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতি অবলম্বনে সুরাহা পাবেন।

শশার রস ত্বকের পরিচর্যাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চোখের তোলার কালি কিংবা চশমার কাল দাগ তোলা সব ক্ষেত্রেই এর ভূমিকা উল্লেখযোগ্য।

অ্যালভেরা জেল, আমাদের প্রত্যেকেরই বাড়িতে উপলব্ধ থাকা একটি জিনিস। আমরা শখ করে অনেকেই বাড়িতে এই গাছ বসাই। সুপ্রাচীনকাল থেকে এই গাছের জেলির মত অংশ নানা পদ্ধতিতে ব্যবহার হয়ে আসছে। তাই যদি আপনার বাড়িতে এই গাছ থাকে অথবা না থাকলে বাজারচলতি ভালো গুণমানের অ্যালোভেরা জেল নির্দিষ্ট স্থানে মেখে রাতভর রেখে দিন। সকালবেলা ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পদ্ধতি অবলম্বনে সুরাহা পাবেন।

অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে বা ত্বকের যত্ন নিতে গিয়ে চোখের কোনও ক্ষতি করবেন না বা চোখের ভিতরে এই জিনিসগুলি যাতে কনোভাবে চলে না যায় তা লক্ষ্য রাখবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। সারাদিনে বেশ কয়েকবার ঠান্ডা জলে চোখ ধোয়া অভ্যাস করবেন। সারাদিন পর অবস্যই বাড়ি ফিরে নিজে পরিস্কার হওয়ার সঙ্গে সঙ্গে চশমাটিও পরিষ্কার করবেন যাতে তাতে কোনও ধুলোবালি জমে না থাকে। বা তা থেকে আপনার চোখে কোনও সমস্যা না তৈরি হয়। 

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে গুনতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী