গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যাকার ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ এবং নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি হয়েছে। তাঁর বক্তব্য, এই চুক্তির মাধ্যমে গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন প্রতিষ্ঠা এবং ধাপে ধাপে ইজরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরি হবে।

নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা, পুনর্গঠন ও নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস এই সমঝোতায় পৌঁছেছে। তিনি লেখেন, হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনের দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে এই ঘোষণার পরই চুক্তির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে এক ইজরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রস্তাবিত শর্তগুলো ইজরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, যেকোনও সমঝোতার আগে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে এবং গাজা থেকে সব ধরনের অস্ত্র সরিয়ে অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকৃত করতে হবে। অন্যদিকে, হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

আরও পড়ুন: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

এদিকে, গাজায় সংঘর্ষ থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার ইজরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ট্রাম্প তাঁর পোস্টে আরও বলেন, এই চুক্তি কার্যকর হলে ইজরায়েল তার কাঙ্ক্ষিত নিরাপত্তা পাবে এবং গাজাকে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে ইজরায়েলি সেনা গাজা থেকে সরে যাবে। এরপর আইএসএফ একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব নেবে। অন্যদিকে, মিশরের কায়রোয় এই চুক্তি নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বলে সূত্রের খবর। মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ট্রাম্প বলেন, ‘হামাসের নিরস্ত্রকরণ সম্পন্ন হলে, ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গাজাকে যাতে সেখানের বাসিন্দা ও পড়শিদের জন্য নিরাপদ বানানো যায়, তার জন্য নতুন প্যালেস্তাইন পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স কাজ করবে।’ ট্রাম্প জানান, এটি তাঁর ঘোষিত ২০ দফা গাজা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি। নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বাহিনী ও নতুন ফিলিস্তিনি প্রশাসন গাজার শাসন ও নিরাপত্তা পরিচালনা করবে বলে তিনি উল্লেখ করেন।

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে গুনতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী