রামনবমীতে ইচ্ছাপূরণ হোক সহজ টোটকায়

Share:

নিজস্ব প্রতিবেদন: এবার রামনবমী (Ram navami) উৎসব পালিত হবে ৬ এপ্রিল রবিবার। এই উৎসব ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। রামনবমীতে দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীরও পুজো করা হয়। আসলে রামনবমী উৎসব ভগবান রামের জন্মতিথি হিসেবে পালিত হয়। ভগবান রাম হলেন বিষ্ণুর (Lord Vishnu) সপ্তম অবতার। এছাড়াও এই দিনটি শ্রী রামের পুজোর জন্য খুবই শুভ বলে বিবেচিত হয়।

এই বছর রামনবমী তিথি ৫ এপ্রিল সন্ধ্যা ৭:২৬ মিনিটে শুরু হবে এবং তিথি শেষ হবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭:২২ মিনিটে। রাম নবমীর দিন রামের পুজো করা হয়। অন্ন এবং ধন লাভের আশায় অনেকে এইদিন ভগবান রামের পুজো করে থাকেন। প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুসারে এইদিন বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইদিন পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হতে চলেছে। এই সময় সোনা কেনাও শুভ বলে মনে করা হয়।

রাম নবমীর দিন সকালে স্নান করে রামায়ণের (Ramayana) বাল্যকাণ্ড পাঠ করুন। এতে মনস্কামনা পূরণ হবে। রামনবমীর দিন ১০৮টি পৃষ্ঠার উপর ‘শ্রী রাম’ লিখে তার মালা বানিয়ে ভগবান রামের উদ্দেশে অর্পণ করুন। রাম নবমীর দিন রাম মন্দিরে সওয়া কিলো ছোলার ডাল এবং গুড় দান করুন। এর ফলে জীবনে সফলতা পাবেন।

এই দিনে খুব ভোরে উঠে স্নান করুন। তারপর পরিষ্কার পোশাক পরুন। নিজের ঠাকুরঘর পরিষ্কার করুন এবং মন দিয়ে রাম্মচন্দ্রের পুজো করুন। খাঁটি ঘি’র প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে ভক্ত তার সমস্ত কাজে সাফল্য পান এবং ভগবান সন্তুষ্ট হন। এছাড়াও, রামনবমীর দিনে খাদ্য ও অর্থ দান করা শুভ বলে বিবেচিত হয়।

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাশ গ্রেফতার ৩

বিয়েবাড়ির ভোজে খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু