‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ                                        “মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি”।

এই লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত সন্তানের হৃদয়ের কথা। মা কষ্ট পেলেই সন্তানের মন ভারী হয়ে ওঠে, আর মায়ের মুখে হাসি ফুটলেই পৃথিবীটা যেন নতুন করে সুন্দর লাগে। মায়ের ভালোবাসার গভীরতা কোনও ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে মা হলেন সেই মানুষ, যিনি নিজের সমস্ত সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। সন্তানের সামান্য কষ্টেও যার চোখ ভিজে ওঠে, অথচ নিজের যন্ত্রণার কথা কাউকে জানান না-তিনিই মা। মাতৃত্ব মানে শুধু জন্ম দেওয়া নয়, প্রতিটি মুহূর্তে আগলে রাখা, সাহস দেওয়া এবং নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া। 

আজ মাতৃত্ব দিবস। চারদিকে শুভেচ্ছা, ফুল, উপহার আর সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের ভিড়। কিন্তু এই বিশেষ দিনের আড়ালে লুকিয়ে থাকে হাজারো না-বলা গল্প। বিশ্ব মাতৃ দিবস সর্বপ্রথম শুরু হয়েছিল আমেরিকাতে। আমেরিকা আলো জল্পেশ নিজের মাকে বিশেষ শ্রদ্ধা জানাতেই বিশেষ দিনটার প্রচলন শুরু করেন। তিনি প্রথম ১৯০৫ সালে মাতৃ দিবসকে স্বীকৃত দেওয়ার জন্য লড়াই শুরু করেছিলেন। বিশেষ সমস্ত মায়েদের জন্যই ছিল তার এই লড়াই। অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তিনি তার লড়াইয়ে জয়ী হোন। তারপর থেকে সারাদেশেই দিনটি খুব ধুমধাম করে পালন করা হয়।

যে মা ভোরে উঠে সন্তানের টিফিন বানান, রাত জেগে অসুস্থ সন্তানের কপালে হাত রাখেন, নিজের নতুন শাড়ির ইচ্ছে ছেড়ে ছেলের পড়াশোনার খরচ জোগান- তাঁর জীবনের কোনও নির্দিষ্ট ছুটি নেই, কোনও অবসরও নেই। সময়ের সঙ্গে বদলেছে সমাজ, বদলেছে সম্পর্কের সংজ্ঞা। কিন্তু মায়েদের ত্যাগের ছবি আজও একই রয়ে গিয়েছে। শহরের বৃদ্ধাশ্রমে বসে বহু মা আজও অপেক্ষা করেন সন্তানের একটি ফোনের জন্য। কেউ কেউ ভিডিও কলে হাসিমুখে কথা বললেও ফোন কেটে গেলে নিঃশব্দে চোখের জল মুছেন। আবার কর্মজীবী বহু মা প্রতিদিন সংসার আর অফিস সামলে নিজের ক্লান্তিকে আড়াল করেন হাসির আড়ালে।

আরও পড়ুনঃ মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

মাতৃদিবস তাই কেবল একটি উদযাপন নয়, এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। কারণ পৃথিবীর সব সম্পর্ক সময়ের সঙ্গে বদলে গেলেও, মায়ের ভালোবাসা কখনও বদলায় না। সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটাতে একজন মা নিজের জীবনটাকেও তুচ্ছ করে দিতে পারেন। তাই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে মা হলেন সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় শক্তি এবং জীবনের প্রথম শিক্ষক। 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান