শান্তিনিকেতন থেকে মাত্র ১ ঘণ্টা! মন্দিরে ঘেরা এই গ্রামই হতে পারে আপনার দোলের সেরা গন্তব্য, রইল খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসব মানেই শান্তিনিকেতন-এই ধারণা ভাঙার সময় এসেছে। বসন্ত এলেই যেখানে মানুষের ঢল নামে, সেখানে আপনি যদি খুঁজে থাকেন একটু ফাঁকা আকাশ, নিরিবিলি পথ আর গ্রামবাংলার ছোঁয়া, তা হলে গন্তব্য বদলান। শান্তিনিকেতন নয়, এ বার বসন্ত কাটান বীরভূমের এক শান্ত-ছায়াঘেরা কোণে-দুবরাজপুরে।

বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতন প্রায় তিল ধারণের জায়গা থাকে না। অথচ মাত্র এক ঘণ্টার পথ পেরোলেই অপেক্ষা করছে এক অন্য রকম বসন্ত। দুবরাজপুর-পাহাড়, জলাধার, মন্দির আর রাজবাড়ি মিলিয়ে গ্রামবাংলা ভ্রমণের একেবারে ‘কমপ্লিট প্যাকেজ’।

আরও পড়ুন: ভিড়ভাট্টা এড়িয়ে এবার গন্তব্য হোক কাশ্যেম, কালিম্পং-এর এই নির্জন স্বর্গরাজ্যে যাওয়ার রুট ম্যাপ জেনে নিন

কী কী দেখবেন দুবরাজপুরে?
গরমকালে নয়, বসন্তই দুবরাজপুর ঘোরার আদর্শ সময়। পৌঁছেই বেরিয়ে পড়ুন চারপাশে। দেখতে পারেন রঘু ডাকাতের টেরাকোটা মন্দির ও ১৩ চূড়াবিশিষ্ট প্রাচীন শিবমন্দির। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক জায়গা হলো মামা-ভাগ্নে পাহাড় দেখতে পাহাড় হলেও আসলে ভারসাম্যে দাঁড়িয়ে থাকা দু’টি বিশাল পাথর, যাদের ঘিরে রয়েছে নানা লোককথা।

নীল নির্জনে বিকেলের অবসর
দুবরাজপুর থেকে সিউড়ি যাওয়ার পথে নীল নির্জন জলাধার। পাশে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। বসন্তের বিকেলে প্রিয়জনের সঙ্গে বসে সময় কাটানোর আদর্শ জায়গা এটি। শীতকালে এখানে পিকনিক আর পরিযায়ী পাখির ভিড়ও চোখে পড়ে। কাছেই রয়েছে বাংলার একমাত্র হট স্প্রিং-বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ।

হেতমপুরে রাজকীয় ইতিহাসের ছোঁয়া
দুবরাজপুর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে হেতমপুর। এখানেই রয়েছে ঐতিহাসিক হেতমপুরের রাজবাড়ি। পুরোনো অংশের জরাজীর্ণ দেয়ালে ইতিহাস কথা বলে, আর নতুন অংশ -রঞ্জন প্যালেস-চক্রবংশীয় রাজাদের সস্মৃতি বহন করে। সঙ্গে ঘুরে নিতে পারেন হেতমপুরের টেরাকোটা শিবমন্দির, দেওয়ানজি শিবমন্দির ও শেরিনাবিবির গড়। সময় থাকলে কাছের ফুলবেঁড়ে গ্রামে গিয়ে দেখে আসুন খগেশ্বর শিবমন্দির।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন?
কলকাতা থেকে গাড়িতে দুর্গাপুর হয়ে সরাসরি পৌঁছনো যায় দুবরাজপুরে। ট্রেনেও নামা যায় দুবরাজপুর স্টেশনে। থাকার জন্য শহরেই লজ ও ছোট হোটেলের সুবিধা মিলবে।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?