দইয়ের সঙ্গে ইসবগুল মিশিয়ে খেয়েছেন কখনও, অব্যর্থ মহৌষধ

Share:

নিজস্ব প্রতিনিধি : পেট পরিষ্কার রাখতে বহু মানুষ ইসবগুলের ওপর ভরসা করেন বেশি। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ওষুধের থেকে প্রাকৃতিক এই জিনিসটাই বেশি উপকারী। ইসবগুলের ভুসিতে আছে উপকারিতা। ইসবগুলের ভুসিতে থাকে ফাইবার। জলে গুলে হোক বা দইয়ে ইসবগুল খেলে মিলবে পরিত্রাণ। পেট ঠাণ্ডা রাখা ইসবগুলের প্রধান কাজ। পাশাপাশি আরো একাধিক কাজ রয়েছে ইসবগুলের।

ইসবগুলের সঙ্গে দই খেলে শরীরের একাধিক সমস্যা দূর হবে। তার মধ্যে অন্যতম সুগার থাকবে নিয়ন্ত্রণে। সুগারের রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে ইসবগুল কাজ দেয়। এটি হজমের ক্ষেত্রে সুবিধা হয়। এটি পাকস্থলিতে একটি আঠালো জেলির তৈরি হয়। এরফলে জটিল কার্বোহাইড্রেট এবং পাচক এনজাইমের মধ্যে মিথস্ক্রিয়া কমিয়ে হজমের গতি করে ধীর। রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। দইয়ের সঙ্গে ইসবগুলের ভুসি খেলে খাবারের গ্লাইসেমিক সূচক কমে যায়, যা টাইপ–টু ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

সুগার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে ইসবগুল। এটি খেলে অনেকক্ষণ পেট ভার হয়ে থাকে। এর ফলে তেলাক্ত খাবার খাওয়ার ইচ্ছা থাকে না। কোলনকে পরিষ্কার করার কাজ করে এটি। পাকস্থলি থেকে বর্জপদার্থ বের করে দিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এটি। প্রতিদিন দইয়ের সঙ্গে ইসবগুলের ভুসি খেলে উপকার বেশি হয়। দইয়ে আছে ক্যালসিয়াম ও প্রোটিন, যা শরীরে পুষ্টি জোগায়।

দইয়ের সঙ্গে ইসবগুলের ভুসি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকের থাকে। সেই সমস্যা মুহুর্তের মধ্যে সরিয়ে দেয়।

ডায়রিয়াতেও ইসবগুল খুব সাহায্য করে। এতে ফাইবার থাকার কারণে কোলনে জল পাঠায়। ডায়রিয়া হলে খাওয়ার পর ২ চামচ ইসবগুলের ভুসি ৩ চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। নিয়ম মেনে ইসবগুল খেলে সুবিধা হবে।

ইদানীং অল্প বয়সেই মাথা চাড়া দিয়ে উঠছে কোলেস্টেরল। অন্যতম কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়াদাওয়ার অনিয়ম, শরীরচর্চার অভাব। এই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে ইসবগুল অত্যন্ত প্রয়োজন।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে