রাম না কৃষ্ণ, কোন তুলসী ঘরের জন্য সচেয়ে শুভ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং এই গাছে বাস করেন। তাই যারা তুলসী গাছ ঘরে রাখেন এবং এর সেবা করেন তাঁদের উপর সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তুলসী বিবিধ রকমের হয়। তার মধ্যে দুটি হল রাম তুলসী ও কৃষ্ণ তুলসী। উভয় তুলসী গাছই শুভ বলে বিবেচিত হয়।

রাম তুলসীর বৈশিষ্ট্য হল এর পাতার রঙ হালকা সবুজ। স্বাদ মিষ্টি, সেই সঙ্গে মৃদু সুবাস থাকে। তাই এই তুলসী ‘শ্রী তুলসী’ এবং ‘উজ্জ্বলা তুলসী’ নামেও পরিচিত। এই তুলসী শ্রী রাম এবং নারায়ণের পুজোয় ব্যবহৃত হয়। কৃষ্ণ তুলসীর বৈশিষ্ট্য হল এর পাতা হয় গাঢ় বেগুনি বা কালো রঙের। এই তুলসী ভগবান কৃষ্ণের প্রিয় বলে মনে করা হয়। এটি শ্যাম তুলসী নামেও পরিচিত। এটি রাম তুলসীর তুলনায় কিছুটা কম মিষ্টি।

রাম এবং কৃষ্ণ তুলসী উভয়েরই নিজস্ব কিছু তাৎপর্য রয়েছে। ভগবান কৃষ্ণের উপাসনার সময় কৃষ্ণ তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হলেও, শ্রী রামের পুজোয় কিন্তু রাম তুলসী ব্যবহার করা হয়। রাম তুলসী বাড়িতে রোপণ করা হয়। প্রতিদিন এই গাছের পুজোও করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে রাম তুলসী গাছ লাগালে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং ভক্ত ইতিবাচক ফল পায়। ঘরে কৃষ্ণ তুলসী গাছ লাগানোও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য শুভ দিন হিসেবে বিবেচিত হয়। বাস্তু শাস্ত্রে বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিক তুলসী লাগানোর জন্য সর্বোত্তম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তুলসী গাছ লাগানোর জন্য, সর্বদা এমন জায়গা বেছে নিন যেখানে সূর্যের আলো তির্যক ভাবে পড়ে। তুলসী খুব বেশি রোদে রাখা উচিত নয়, আবার অন্ধকার জায়গাতেও রাখা উচিত নয়। রবিবার এবং একাদশীতে তুলসী গাছে জল দেবেন না বা এর পাতা ছিঁবেন না। সূর্যাস্তের পরে তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর