শরীরচর্চার পরেই মাথাব্যথা হচ্ছে? কারণ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : সুস্থ থাকতে শরীরচর্চার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এমনিতেও শরীর সচল রাখতে শরীরচর্চা অত্যন্ত উপযোগী। অফিস যাওয়ার আগে বা অফিস থেকে ফিরে পথে অনেকে শরীরচর্চা করে থাকেন। কিন্তু অনেক সময়ে কারও ক্ষেত্রে বিপত্তি বাধে।  শরীরচর্চা করার পরেই শুরু হয় মাথাব্যথা।

অফিস থেকে বাড়ি ফেরার আগে জিমে ঢুঁ মারেন অনেকেই । জিমে গিয়ে ওজন তুলে মাথা যন্ত্রণা নিয়ে বাড়ি আসেন কেউ কেউ। ফলে গোটা দিনের কাজ নষ্ট হয়ে যায়। অনেকসময় মাথা যন্ত্রণার সঙ্গী হয় বমিও। এখন প্রশ্ন, এই ধরনের সমস্যা হচ্ছে কেন? চিকিৎসকেরা জানান, শরীরচর্চার সঙ্গে মাথাব্যথা খুবই সাধারণ একটি বিষয়। প্রথম প্রথম জিম করতে গিয়ে অনেকেই একাধিক সমস্যার সম্মুখীন হন। শরীরের মাংসপেশিতে ব্যথা যেমন হয়। তেমন মাথাও ব্যথা হতে পারে।

কারণ হিসেবে বলা হয়েছে, শরীরচর্চা করার সময়ে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। এরজেরেই মাথা যন্ত্রণা হতে পারে। অক্সিজেনের ঘাটতি পূরণ করতে গিয়ে রক্তপ্রবাহ বেড়ে যায়। মাথাব্যথার কারণ মূলত এটিই।

শরীরে অক্সিজেনের জোগান অব্যাহত ঠিক রাখতে প্রয়োজনের তুলনায় রক্তপ্রবাহ বৃদ্ধি করে শরীর। তার ফলে রক্তচাপ অনেকটাই বেড়ে যায়। এর জেরেও অনেকসময় কিন্তু মাথাব্যথা করতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যদিকে শরীরচর্চা করলে শরীর থেকে অতিরিক্ত ঘাম নির্গত হয়। সেই সময়ে শরীরে প্রয়োজনীয় খনিজের ঘাটতি দেখা দিতে পারে। শরীর থএকে জলও চলে যায়। শরীরে আর্দ্রতার অভাব হলেও কিন্তু মাথা যন্ত্রণা করে। পাশাপাশি, শরীরচর্চা করতে প্রচুর পরিশ্রম হয়। তারফলে মাথাব্যথা হতে পারে। এতে অস্বাভাবিকতা নেই। এই সমস্যা থেকে সমাধান পেতে চাইলে সঠিক সময়ে খাবার খাওয়া এবং ঘুমোনো খুব জরুরি। ঘুম কম হলেও মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকসময় হাইপোগ্লাইসেমিয়ার কারণেও মাথাব্যথা হতে পারে। ফলে এই সমস্যা হলে খাওয়া ও ঘুমের দিকে নজর দিতে হবে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা