রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

Share:

নিজস্ব প্রতিনিধি: চায়ের সঙ্গে মুচমুচে বিস্কুট কিংবা চানাচুর সকলেই খেতে ভালবাসেন। কিন্তু কৌটো খুলে দেখছেন, কয়েকদিনের মধ্যেই কেমন যেন নেতিয়ে গিয়েছে! বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বেশি দেখা যায়। আর্দ্র পরিবেশে শুকনো খাবার খুব সহজেই বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেয়। ফলে বিস্কুট, নিমকি, চিপস বা চানাচুর হারিয়ে ফেলে তাদের স্বাভাবিক মুচমুচে ভাব। তবে নরম হয়ে যাওয়া বিস্কুট বা চানাচুর দেখেই ফেলে দেওয়ার প্রয়োজন নেই। ঘরেই রয়েছে এর সহজ সমাধান।

কীভাবে ফেরাবেন মুচমুচে ভাব জেনে নিন- 

কাঁচা চাল

রান্নাঘরের কাঁচা চাল ব্যবহার করেই কৌটোর অতিরিক্ত আর্দ্রতা অনেকটাই কমিয়ে রাখা যায়। এর জন্য প্রথমে একটি পরিষ্কার পাতলা সুতির কাপড় বা টিস্যু নিন। তার মধ্যে এক থেকে দুই চামচ শুকনো কাঁচা চাল দিয়ে ছোট একটি পুঁটলি তৈরি করুন। এবার সেই পুঁটলিটি বিস্কুট বা চানাচুর রাখার কৌটোর তলায় রেখে তার উপরে খাবার রাখুন। শেষে কৌটোর মুখ শক্ত করে বন্ধ করে দিন। কাঁচা চাল আর্দ্রতা শোষণ করতে পারে। তাই কৌটোর ভিতরের বাড়তি ভেজাভাব কমাতে এই ঘরোয়া পদ্ধতি কাজে লাগতে পারে।  

শুকনো চিনির দানা

চাল না থাকলেও আরেকটি উপায় রয়েছে। শুকনো চিনির দানাও একইভাবে ছোট পুঁটলিতে করে কৌটোর মধ্যে রাখা যেতে পারে। এটিও ভিতরের অতিরিক্ত আর্দ্রতা শোষণে সাহায্য করতে পারে।

 

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ