চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়মিত গোলাপজল ব্যবহার ত্বকের বহু সমস্যার সমাধান করে

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। গ্লোবাল ওয়ার্মিং-এর যুগে যদিও অক্টোবর মাসের মাঝামাঝি সময় এসেও রোদের তেজে ছাতা ছাড়া বাইরে বেরোনো দায়। তবুও ভোরের দিকে শিরশিরে ঠান্ডা জানান দিচ্ছে শীতকাল আসন্ন। আর শীতকাল মানেই শুষ্ক ত্বকের সমস্যা। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন গোলাপ জল। তবে শুধু শুষ্ক ত্বকের সমস্যাই নয়, নিয়মিত গোলাপজল(Rose water) ব্যবহার ত্বকের বহু সমস্যার সমাধান করে।

দেখে নিন গোলাপ জল ব্যাবহারের নিয়মঃ-

১। শুধু শীতকাল নয় যে কোনও ঋতুতেই গোলাপজলের ব্যবহারে মুখের ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। গোলাপজলে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান থাকায় তা মুখের ত্বক নরম রাখতে সাহায্য করে। শীতের সময় শুষ্ক মুখ হোক বা গরমের দিনে ঘামে ভেজা নেতিয়ে যাওয়া মুখ একটু গোলাপজল স্প্রে করে নিলেই মুখের ত্বক সজীব থাকে।

২। মুখে ঘন ঘন ব্রণ হওয়ার সমস্যা থাকলে ব্যবাহার করুন গোলাপজল। এতে ‘অ্যাসট্রিনজেন্ট’ উপাদান থাকে যা ত্বকের রোমকূপে ঢুকে থাকা তেল ও ময়লা পরিস্কার করে। নিয়মিত গোলাপজলের ব্যবহার মুখের ত্বকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণের মতো সমস্যা কম হয়।

৩। মুখে যেকোনো রকম ক্ষত সারাতে গোলাপ জল অত্যন্ত উপকারী। গোলাপজলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের বিভিন্ন ক্ষত এবং সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ সারাতে সাহায্য করে। এছাড়া গোলাপজলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের কোষ সজীব রাখতে সাহায্য করে।

৪। ক্লান্তি বা কম ঘুমের কারণে কারনে অনেকেরই চোখের নীচে ফোলাভাব লক্ষ করা যায়। এ ক্ষেত্রে চোখের নীচে গোলাপজল লাগানো যেতে পারে। গোলাপজলের বোতল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপর সেই থান্ডা গোলাপজল চোখের নিচে লাগালে উপকার পাওয়া যাবে।

৫। ‘মেকআপ রিমুভার’ হিসেবেও গোলাপজল বেশ কার্যকর। ত্বক শুষ্ক বা তৈলাক্ত যেমনই হোক, গোলাপজলের ব্যবহারে সহজে মেকআপ তুলতে সাহায্য করে। এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে দু’টেব্‌ল চামচ গোলাপজল মিশিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করলে চড়া মেকআপও সহজে উঠে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ