মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোড়া নয়, দামি গাড়িও নয়…।বউ আনতে বর এলেন একেবারে ট্রাক্টরে! তাও আবার মাথায় বিয়ের টোপর, শেরওয়ানি পড়ে নিজে ট্রাক্টর চালিয়ে। তবে একা নন, পিছনে সারি সারি ট্রাক্টরে এলেন বরযাত্রী। এমন অভিনব বরযাত্রী দেখে রাস্তার দু’ধারে ভিড় জমল স্থানীয়দের। মোবাইল বের করে ছবি-ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে। বিহারের কাটিহারে এই ট্রাক্টরে করে আসা বরযাত্রী এখন রীতিমতো চর্চার বিষয়।  

ঘটনাটি কাটিহার জেলার ফালকা ব্লকের মোরসন্দা পঞ্চায়েতের। ৮ অগস্ট দিলশাদ আলম ওরফে রাজার বিয়ের শোভাযাত্রা বের হয়। মোরসন্দা গ্রামের আবিদ আলমের মেয়ে রৌনক প্রবীণের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। আর সেই বিয়ের দিনই প্রচলিত বরযাত্রার বদলে সম্পূর্ণ অন্যরকম পরিকল্পনা করেন দিলশাদ ও তাঁর পরিবার। নিজেই ট্রাক্টরের চালকের আসনে বসে শোভাযাত্রার সামনে ছিলেন বর। তাঁর পিছনে একের পর এক ট্রাক্টরে করে যাচ্ছিলেন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। সব মিলিয়ে প্রায় ২৪ টি ট্রাক্টর ছিল ওই শোভাযাত্রায়। বরযাত্রীদের আনন্দের জন্য বেশ কয়েকটি ট্রাক্টরের ট্রলিতে মিউজিক সিস্টেমও রাখা হয়েছিল। সঙ্গে ছিল একাধিক মোটরসাইকেল। ট্রাক্টরের এত বড় বহর রাস্তায় নামতেই স্বাভাবিকভাবেই নজর কাড়ে। গ্রাম ছাড়ার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়েন বহু মানুষ। কেউ দাঁড়িয়ে দেখেন শোভাযাত্রা, আবার কেউ মোবাইলে তুলে ধরে সেই দৃশ্য। মুহূর্তেই অভিনব বরযাত্রার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

দিলশাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টর তাদের পারিবারিক কৃষিকাজ এবং কঠোর পরিশ্রমের সঙ্গে জড়িত। তাই বিয়ের মতো বিশেষ দিনেও সেই ট্রাক্টরকে সামনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যতিক্রমী বরযাত্রীতে স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজু নায়েক এবং ওয়ার্ড সদস্যরাও উৎসাহ দেন। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান নিজেও একটি ট্রাক্টরের চালকের আসনে বসেছিলেন। ফলে বিয়ের শোভাযাত্রাটি শুধু পরিবারের কাছেই নয়, গোটা এলাকার মানুষের কাছেও হয়ে ওঠে স্মরণীয়।

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু