লাড্ডু দেখলে জিভে জল! নিজের অজান্তেই ক্ষতি করছেন না তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  অনুষ্ঠান বাড়ি হোক বা খুশির খবর, মিষ্টিমুখ না করলে চলে। অনেকেই আছেন যাঁরা মিষ্টি খাবারের প্রতি ঝোঁকেন বেশি। বিশেষ করে লাড্ডু। লাড্ডু দেখলেই মনে লাড্ডু ফোটে। কোনকিছু না ভেবেই তাই মুখে পুরে নেন টপাটপ। রোজ লাড্ডু খেয়ে ভুল করে বসেন। একগুচ্ছ সমস্যায় ভোগেন তাঁরা। তাই সতর্ক করছে চিকিৎসকেরা। জেনে নিন রোজ লাড্ডু খেলে কি হয়।

মেদ বাড়ায় : মিষ্টি খাবার মানেই ক্যালোরির ভাণ্ডার। আর যে কোনও হাই ক্যালোরি খাবার খেলে যে ওজন বাড়বেই, ওজনের পাশপাশি মেদ বাড়ার ও আশঙ্কা থাকে। আর মেদ বাড়লে কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়াবিটিস সহ একাধিক জটিল অসুখ তৈরি হয়।

হাই কোলেস্টরলের ঝুঁকি : মিষ্টি খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। যার ফলে বাড়ে এলডিএল লেভেল। এছাড়াও এতে মজুত চিনির কারণে বৃদ্ধি পায় ট্রাইগ্লিসারাইডস। ফলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ থেকে শুরু করে একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

পেট খারাপ : শুধু গ্যাস, অ্যাসিডিটি নয়, অনেক সময় দোকানের তৈরি লাড্ডু খেয়ে হতে পারে ফুড পয়জনিং। যার ফলে বমি, ডায়ারিয়াও হতে পারে। সতর্ক থাকা প্রয়োজন।

উল্লেখ্য, ভয় পাওয়ার কিছু নেই। তাই বলে লাড্ডু খাওয়া বন্ধ করে দেবেন এমন নয়, তবে মাঝেমধ্যে সামান্য খাওয়াই যেতে পারে। সুস্থ মানুষ চাইলে মাসে ১-২টো লাড্ডু খেতেই পারেন। তবে এই মিষ্টি খাবার খেলে সেদিন ভাত, রুটির মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে দিনে অন্ততপক্ষে ৪০ থেকে ৪৫ মিনিট করুন ব্যায়াম। ব্যস, তাহলেই কিন্তু দেহে মজুত অত্যধিক ক্যালোরির চিন্তা শেষ।

তবে আপনি লাড্ডু ডায়েটে রাখবেন কি না এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?