পেয়েছেন কয়েক দিনের ছুটি, নতুন বছরের শুরুতে ঘুরে আসুন পুরুলিয়ার অচেনা এই গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর মানেই নতুন শুরু। নানা রেজিলিউশন নেন গোটা বিশ্বের মানুষ। এর মধ্যেই একটি রাখতে পারেন ভ্রমণকে। তাহলে যদি হাতে সময় থাকে বছর শুরুতেই মাত্র কয়েক দিনের জন্য ঘুরে আসুন সবুজে ঘেরা পুরুলিয়া থেকে। ঠাণ্ডার আমেজের সঙ্গেই প্রাকৃতিক পরিবেশ মন ভালো করে দেবে। ঝালদার কাছে স্বল্প পরিচিত জায়গা জাজাহাতু। অফবিট এই জায়গা ক্রমেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কীভাবে যাবেন রইল সেই সব তথ্য।

কি কি দেখা এই জায়গায় গেলে…

পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমানার কাছে অবস্থিত জাজাহাতু। জায়গাটি ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। শীতে এই জায়গার পরিবেশ অত্যন্ত মনোরম। একবার গেলে জুড়িয়ে যাবে মন। পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় আশপাশের দৃশ্য অপরূপ লাগবে। চারিকে সবুজে গেরা জায়গায় গেলে মিলবে চোখের আরাম। ছোটখাট ট্রেক করতে চাইলেও তা করা যাবে। জাজাহাতু থেকে ঘোরা যাবে নরহরা জলাধার। এই জায়গায় করা যায় পিকনিকও। পরিবারের সঙ্গে বাড়ি থেকে দূরে গিয়ে এখানে পিকনিক করতে পারেন। সেখা যাবে লায়েক বাঁধ, পাঁড়রি ড্যাম। ঝালদায় চেমটাবুরু শৃঙ্গ দেখা যায় জাজাহাতু থেকে। দেখতে পাবেন গজাবুরু শৃঙ্গ, সিন্দ্রোলিয়া এবং কীর্তনিয়া পাহাড়।

কী ভাবে যাবেন?

যদি ট্রেনে যেতে চান তাহলে নামতে হবে মুরী জংশনে। হাওড়া থেকে রাতের ট্রেন ধরতে পারেন। ভোর চারটে নাগাদ পৌঁছবেন মুরী জংশন। স্টেশন থেকে অটো বা গাড়িতে জাজাহাতু যাওয়া যায়। মুরী থেকে এই জায়গার দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। ঝালদা স্টেশন থেকে দূরত্ব ১৪ কিলোমিটার। সড়কপথেও যাওয়া যায়। সেখানে গিয়ে থাকতে পারেন  মুরুগুমার আশপাশে।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে