রান্নাঘরের রসদেই দূর হোক সানট্যান

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমে প্রখর রোদে ত্বকের অবস্থা অত্যন্ত খারাপ। কাজের জন্য সঠিকভাবে যত্ন নেওয়াও হয়নি। ক্লান্তির জন্য ত্বক পরিষ্কার না করে ঘুমিয়ে যাওয়া এবং সঠিক খাওয়ার না খাওয়ায় বিস্তর প্রভাব পড়েছে ত্বকের ওপর। হারানো উজ্জ্বলতা ও কোমলতা ফিরিয়ে আনতে ত্বকের যত্নে শুরু করতে হবে আজ থেকেই। রান্নাঘরে লুকিয়ে রাখা জিনিসেই ফিরবে উজ্জ্বলতা।

প্রথমেই নজর দিতে হবে মুখত্বকে। মুখের ত্বক যেহেতু বেশ নরম এবং কোমল, তাই হালকা পাতলা প্যাকই ব্যবহার করতে হবে। মুখের ট্যান দূর করার জন্য প্রয়োজন টকদই। রোদ থেকে ঘরে ফিরে টকদই মুখে ম্যাসাজ করতে পারেন। তাহলে ট্যান ত্বকে বসবে না। দু’ টেবিল চামচ পেঁপের পেস্ট ও দু’ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপে ত্বকের মরা কোষ দূর করবে। দই উজ্জ্বলতা বাড়াবে।

ট্যানিং দূর করতে চাইলে কিংবা ত্বক উজ্জ্বল করে তুলতে ভরসা করতে পারেন পেঁপের ওপর। পেঁপে ত্বক নরম এবং উজ্জ্বল করে তুলতে কাজ করে। আধকাপ পাকা পেঁপের ক্বাথের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। মধুর অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে নরম রাখতে সাহায্য করবে।

টমেটোর রস ট্যান পড়া ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এক টেবিল চামচ মসুর ডাল গুঁড়ো, এক টেবিল চামচ টমেটোর রস এবং এক চা-চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ট্যান দূর হবে। শুধু ট্যানের জন্যই নয়, বরং রোদে পোড়া ত্বকের উপশম হিসেবেও কাজে লাগাতে পারেন দুধ। এর সঙ্গে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি। চার-পাঁচটা স্ট্রবেরি এবং ২ টেবিল চামচ দুধ একসঙ্গে ব্লেন্ড করে ত্বক পরিষ্কার করে মুখে লাগাতে পারেন। স্ট্রবেরি ত্বক উজ্জ্বল এবং কোমল করতেও উপকারী। অন্যদিকে ত্বকের বিভিন্ন দাগছোপ দূর করতে যেমন পাতিলেবু কার্যকর, তেমনই ট্যানিংয়ের প্রতিকার হিসেবেও পাতিলেবু খুব ভালো কাজ দেয়। পাতিলেবু স্লাইস করে কেটে ট্যান পড়া অংশে আলতো করে ঘষে কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবেই রোদে পোড়া ত্বকে ফিরবে ঔজ্জ্বল্য।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি