মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মৃত্যুর পর কী হয়, এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞান যেখানে জীবনের শেষকে শারীরিক দিক থেকে ব্যাখ্যা করে, সেখানে আধ্যাত্মিক মতবাদ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আধ্যাত্মিক গুরু গুরুজি সুন্দরের মতে, মৃত্যু কোনও শেষ নয়, বরং এটি আত্মার এক নতুন যাত্রার সূচনা। 

গুরুজির ব্যাখ্যায়, জীবন কখনও ধ্বংস হয় না। জন্ম ও মৃত্যুর মধ্যেই জীবন সীমাবদ্ধ নয়। শরীর ক্ষয়প্রাপ্ত হলে বা দুর্বল হয়ে পড়লে আত্মা সেই দেহ ত্যাগ করে এবং নতুন রূপ ধারণ করে নিজের অপূর্ণ ইচ্ছা ও অভিজ্ঞতা পূরণের পথে এগিয়ে যায়। তাঁর মতে, মানুষের জীবনের আসল লক্ষ্য হল নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পাওয়া, যাকে বলা হয় এনলাইটেনমেন্ট বা আত্মজ্ঞান। এই অবস্থায় পৌঁছনো মানে চেতনার পূর্ণ বিকাশ। তবে এর জন্য সংসার ত্যাগ করতেই হবে এমন নয়। প্রতিদিনের জীবনের মধ্যেই ধ্যান ও আত্মচর্চার মাধ্যমে এই পথ অনুসরণ করা সম্ভব।                                                                                                   

আরও পড়ুন: ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

আজকের দ্রুত গতির জীবনে স্ট্রেস, বিভ্রান্তি ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মনকে অস্থির করে তুলছে। এই পরিস্থিতিতে আধ্যাত্মিকতা মানুষকে মানসিক ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে। নিয়মিত ধ্যান ও সচেতন জীবনযাপন মানুষকে নিজের ভেতরের শান্তি ও উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে। গুরুজি সুন্দর আরও জানান, আত্মজ্ঞান কোনও নির্দিষ্ট মানুষের জন্য সীমাবদ্ধ নয়। সঠিক দিশা, নিয়মিত অনুশীলন ও আন্তরিক চেষ্টার মাধ্যমে যে কেউ জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারে। এই পথ শুরু হয় নিজের ভেতরে তাকানোর মধ্য দিয়ে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?