রামনবমীতে রামের পুজো করবেন, কোন ফুলে তুষ্ট হবেন ভগবান, জানা আছে কী?

জানিয়ে রাখি, ভগবান রামের প্রিয় ফুল হল পদ্ম। বিশুদ্ধতা এবং ঐশ্বরিক সৌন্দর্যের জন্যে বিবেচিত এই ফুল। পদ্মের পাপড়ি আধ্যাত্মিক জাগরণ এবং জ্ঞানদানের প্রতীক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থ গুলিতে রামকে অযোধ্যার রাজা সম্ভোধন করা হয়। আজ রামনবমী। হিন্দু পঞ্জিকা অনুসারে, নবরাত্রির শেষদিনে অনুষ্ঠিত হয় রামনবমী। সেদিনেই ভগবান রামকে পুজো করা হয়। ইতিমধ্যেই রামনবমী উপলক্ষে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। নিরাপত্তার খাতিরে শহর জুড়ে নানারকম নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে। যাই হোক, হিন্দুধর্মে রাম একজন জনপ্রিয় দেবতা। ভারত, নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রামপুজো করা প্রচলিত রয়েছে। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হয়। রামনবমী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অনেকেই বাড়িতে রাম লালার পুজো করবেন। প্রিয় খাবারে সাজিয়ে রাম লালাকে নৈবেদ্য দেবেন। কিন্তু ভগবান রামকে কোন ফুলে সাজাবেন, তা জানা আছে কী? কোন ফুলে রাম তুষ্ট হবেন অর্থাৎ রামের প্রিয় ফুল কী?

জানিয়ে রাখি, ভগবান রামের প্রিয় ফুল হল পদ্ম। বিশুদ্ধতা এবং ঐশ্বরিক সৌন্দর্যের জন্যে বিবেচিত এই ফুল। পদ্মের পাপড়ি আধ্যাত্মিক জাগরণ এবং জ্ঞানদানের প্রতীক। এছাড়াও গাঁদা ফুলও রামের খুবই পছন্দের।

গাঁদা ফুল তাল প্রাণবন্ত হলুদ এবং কমলা বর্ণের জন্যে পরিচিত। এছাড়াও গাঁদা পজিটিভ এনার্জি দেয়। তাই এই ফুল রামকে নিবেদন করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও লাল জবাও রামকে অর্পণ করা হয়। এই লাল রং ভালোবাসা, আবেগ এবং উগ্রতাকে বোঝায়। লাল গোলাপও ভগবান রামের খুব প্রিয়। কারণ লাল গোলাপ ভালবাসা ও ভক্তির কথখ বলে। জুঁই মিষ্টি মিষ্টি সুগন্ধ এবং ঐশ্বরিক আশীর্বাদের সঙ্গে যুক্ত। তাই রামনবমীতে এই ফুল দিয়ে রামের পুজো করুন।

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা