রোজ ডিম খেলে কতটা বাড়ে কোলেস্টেরল? পুষ্টিবিদরা কি বলছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :পুষ্টির অন্যতম চমৎকার উৎস হল ডিম।ডিমে প্রোটিন, ভিটামিন বি ১২, সেলেনিয়াম,ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আয়োডিনের মতো পুষ্টি উপাদান রয়েছে।তবে, ডিম খাওয়ার সঠিক সময় সবসময়ই প্রশ্ন থেকে যায়। অনেকে মনে করেন গরমে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। কেউ এটিকে সকালের ব্রেকফ্রাস্টে জন্য ভাল বলে মনে করেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি রাতে খাওয়া স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। কিন্তু ডিম খেলে সত্যিই কী কোলেস্টেরল বাড়ে?

‘ডিমে কোলেস্টেরল বাড়ে’ এই ধারণা নতুন নয়। অনেকেই ভাবেন, ডিম খেলে লাফিয়ে বাড়ে কোলেস্টেরল। অনেকেই মধ্যবয়স পেরিয়ে গেলে কোলেস্টেরলের বেড়ে যাবে ভেবে ডিম খাওয়া বন্ধ করে দেন। বিশেষজ্ঞরা কিন্তু বলছে অন্য কথা। সুস্থ মানুষদের ক্ষেত্রে দৈনিক একটি করে ডিম খাওয়া খুব একটা বিপজ্জনক নয়। খাওয়া যেতেই পারে।এক জন সুস্থ ব্যক্তি খাবারের মাধ্যমে মোটামুটি দৈনিক ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল নিতে পারেন। কাজেই রোজ একটি করে ডিম খেলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।

তবে অনেক সময় সংবহনতন্ত্রের সমস্যা থাকলে তা আগে থেকে বোঝা যায় না। অনেকেই বুঝতে পারেন না নিজের অসুস্থতার কথা। তাই সতর্ক থাকতে, মধ্যবয়স পেরিয়ে গেলে রোজ ডিম খাওয়ার বদলে সপ্তাহে ৪ টি করে ডিম খাওয়া যেতে পারে।মন খুঁতখুঁত করলে ডিম খেতে পারেন কুসুম বাদ দিয়ে। এছাড়া ডিমে উপস্থিত প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অতিরিক্ত খাওয়া বা স্ন্যাকিংয়ের সম্ভাবনা কমিয়ে দেয়। এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।এর পাশাপাশি, সকালে ডিম খেলে শরীরে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। তবে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?