আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোপনাঙ্গে কালচে দাগের কারণে পার্টনারের সামনে যেতে লজ্জা? জানুন ঘরোয়া উপায়ে যত্নের পদ্ধতি

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের নানা জায়গায় যেমন ব্রণর দাগ বা কালচে ছোপ দেখা যায়, তেমনই অনেকের গোপনাঙ্গের আশেপাশেও (বিকিনি লাইন, ইনার থাই) কালচে দাগ দেখা যায়। উরুর ঘর্ষণ, টাইট পোশাক, শেভ বা ওয়াক্সের পর জ্বালা, অতিরিক্ত ঘাম, হরমোনের পরিবর্তন বা বংশগত কারণ-এই সব মিলেই ত্বক কিছুটা গাঢ় হয়ে যেতে পারে। চিকিৎসকদের মতে, এটি সাধারণত কোনও রোগ নয়। সঠিক যত্ন নিলে ধীরে ধীরে ত্বকের রঙ অনেকটাই স্বাভাবিক হয়ে উঠতে পারে।

কেন এই দাগ নিয়ে লজ্জা?

সমাজে ‘পারফেক্ট শরীর’-এর অবাস্তব ধারণা অনেক সময় মানুষের মধ্যে হীনমন্যতা তৈরি করে। বাস্তবে শরীরের ত্বকের রঙ একরকম নাও হতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক।বিশেষজ্ঞদের মতে, এই বিষয় নিয়ে লজ্জা না পেয়ে সচেতন হওয়াই ভালো।

ঘরোয়া উপায়ে যত্নের কয়েকটি পদ্ধতি

১) দই-ওটস-মধু এক্সফোলিয়েটর (সপ্তাহে ২ বার)

•উপকারিতা: দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে, ওটস মৃদু স্ক্রাবের কাজ করে, মধু ত্বক নরম রাখে।

•ব্যবহার: ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ ওটস গুঁড়ো ও ১ চা চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে ৮-১০ মিনিট লাগিয়ে রাখুন।

•ফল: ৪-৬ সপ্তাহে ত্বকের টেক্সচার মসৃণ হতে পারে।

২) অ্যালোভেরা-গ্লিসারিন-রোজ ওয়াটার জেল (প্রতিদিন রাতে)

•উপকারিতা: অ্যালোভেরা জ্বালা কমায়, গ্লিসারিন ত্বক আর্দ্র রাখে।

•ব্যবহার: স্নানের পর পাতলা স্তর লাগিয়ে শুকিয়ে নিতে দিন।

৩) রাইস ওয়াটার ও শসার রস (সপ্তাহে ৩-৪ দিন)

•উপকারিতা: ত্বকে ঠান্ডা ভাব এনে লালচে ভাব কমাতে সাহায্য করে।

•ব্যবহার: তুলোয় ভিজিয়ে ৫-৭ মিনিট আক্রান্ত স্থানে লাগান।

তবে মনে রাখবেন, লেবুর রস, বেকিং সোডা, ব্লিচ বা টুথপেস্টের মতো কেমিক্যাল ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা জরুরি।

Published by:

Share Link:

More Releted News:

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ