গাড়ির উল্টো দিকে বসলেই বমি? জেনে নিন আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: জানালার ধারের সিট পেলেই যেন ভ্রমণের মজাই আলাদা! কিন্তু সেই সিট যদি উল্টো দিকে মুখ করে হয়, তাহলে আনন্দ মুহূর্তেই বদলে যেতে পারে অস্বস্তিতে। অনেকেই এই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত। হঠাৎ মাথা ঘোরা, বমি বমি ভাব বা অদ্ভুত অস্বস্তি। কিন্তু কেন এমন হয়, জানেন কি?

আমাদের মস্তিষ্ক সব সময় চেষ্টা করে চোখ ও শরীরের ভেতরের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের (অন্তকর্ণ) তথ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে। যখন আমরা যাত্রাপথের উল্টো দিকে বসি, তখন চোখ দেখে বাইরের দৃশ্য পিছিয়ে যাচ্ছে। কিন্তু অন্তকর্ণ বুঝতে পারে আমরা সামনে এগোচ্ছি। এই দ্বন্দ্বই তৈরি করে বিভ্রান্তি। চোখ ও কানের এই বিপরীত সংকেত মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করে, যার ফলেই শুরু হয় মোশন সিকনেস, মাথা ঘোরা, বমি বমি ভাব বা অস্বস্তি। অনেকের ক্ষেত্রে এই সমস্যা তীব্র আকার ধারণ করে।

আরও পড়ুন: বাসি রুটি দিয়েই তৈরি হবে মজাদার ‘গোলাপ জামুন’, জানুন সহজ রেসিপি

গবেষণায় জানা গেছে, সামনের দিকে মুখ করে বসলে মস্তিষ্ক আগাম বুঝতে পারে গাড়ির গতিপথ। কখন বাঁক নেবে বা গতি বাড়বে। ফলে শরীর প্রস্তুত থাকতে পারে। কিন্তু উল্টো দিকে বসলে এই পূর্বাভাস পাওয়া যায় না। তাই হঠাৎ ঝাঁকুনি বা মোড়ে শরীর অপ্রস্তুত হয়ে পড়ে, যা স্নায়ুর ওপর বাড়তি চাপ ফেলে। বিশেষত পাহাড়ি রাস্তায় এই সমস্যা আরও বাড়ে।

উল্টো সিটে বসলে কী করবেন:

উল্টো দিকে বসতেই হলে কিছু সহজ উপায় মেনে চললে অস্বস্তি কমানো যায়-
১. চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিন, এতে বিভ্রান্তি কমে
২. মাথা যতটা সম্ভব স্থির রাখুন, সিটে হেলান দিয়ে বসুন
৩. ট্রেনে হলে মাঝামাঝি অংশে বসার চেষ্টা করুন, সেখানে ঝাঁকুনি কম লাগে
৪. গান শুনুন বা গল্পে মেতে উঠুন, মন অন্যদিকে রাখুন
৫. মোবাইল বা বই পড়া এড়িয়ে চলুন, এতে সমস্যা বাড়তে পারে
৬. এই ছোট ছোট কৌশলগুলো মেনে চললে উল্টো সিটেও যাত্রা কিছুটা আরামদায়ক হয়ে উঠতে পারে।

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই