১০ টন সোনা ও প্রায় ১৬ হাজার কোটি নগদ, সম্পত্তির হিসাব দিল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ

যে শ্বেতপত্র তারা প্রকাশ করেছে সেখানে দাবি করা হয়েছে, দশ টনের বেশি সোনা এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে মন্দিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ঘোষণা করল তিরুমালা তিরুপতি মন্দির ( Tirupati temple) কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। যে শ্বেতপত্র তারা প্রকাশ করেছে সেখানে দাবি করা হয়েছে, দশ টনের বেশি সোনা এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে মন্দিরের।

 গোটা দেশের মানুষ ভিড় করেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে। সেখানে অনেকে চুল দান করেন। অনেকে টাকা-গয়না দান করেন। দিন দিন সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারকে দিয়ে দেওয়া হবে বলে নেটমাধ্যমে  এক খবর চাউর হয়। মন্দির কর্তৃপক্ষ সেই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। পাল্টা তাদের দাবি, উদ্বৃত্ত সম্পত্তি নির্দিষ্ট ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে। এ প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমস্ত ভক্তদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কোনও রকম মিথ্যা খবরের ফাঁদে পা দেবেন না। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে। এবং সম্পূর্ণ স্বচ্ছ ভাবেই রাখা হয়েছে’। এক সংবাদমাধ্যমের কাছে তিরুপতি মন্দিরের এক শীর্ষ আধিকারিক এ ভি ধর্মা রেড্ডি দাবি করেন, মন্দির ট্রাস্টের মোট সম্পত্তির পরিমাণ সওয়া দু’লাখ কোটি টাকার বেশি। ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে মন্দিরের নগদ সম্পত্তির পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি টাকা। গত তিন বছরে সেটি বেড়ে হয়েছে ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০১৯ সালে সোনার পরিমাণ ছিল ৭ টনের বেশি। তিন বছরে সোনার পরিমাণ বেড়েছে প্রায় ৩ টন।

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম