ভুল করেও ঘি দিয়ে এই ৫টি জিনিস খাবেন না, শরীরের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘি স্বাস্থ্যের জন্য মোটেই অপকারী নয়। ঘিতে অনেক ধরনের ভিটামিন ও মিনারেলস রয়েছে যা মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাঙালি যে কোনও নিরামিষ রান্নায় একটু আধটু ঘি দেয়। ঘি, আলু সেদ্ধ আর ভাত তো বহু ছাপোষা মানুষের পছন্দের খাবারের তালিকায় রয়েছে। কিন্তু কিছু জিনিস রয়েছে যাদের সঙ্গে ঘি খাওয়া একেবারেই উচিত নয়। সেগুলির সঙ্গে যদি ঘি খাওয়া হয় তাহলে শরীরে উপকারের থেকে অপকারই বেশি হয়। তাহলে চলুন জেনে নিই কোন কোন খাবারের সঙ্গে ঘি খাওয়া বিষ পানের সমান।

মধু

ঘি এবং মধু দুই-ই স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র বলে এই দুটি জিনিস একসঙ্গে সেবন করা কখনওই উচিত নয়। ঘি এবং মধু যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরের মধ্যে এমন এক টক্সিন তৈরি হয় যা আমাদের হজম শক্তিতে প্রভাব ফেলে। তাই ঘি মধু কখনওই একসঙ্গে খাবেন না।

চা বা কফি

চা বা কফির সঙ্গে কখনওই ঘি মিশিয়ে খাওয়া উচিত নয়। এর ফলে হজম শক্তিতে সমস্যা তৈরি হয়। অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো শারীরিক অসুবিধাও দেখা দেয়।

মাছ

ভারতীয় আয়ুর্বেদ স্বাস্থ্য অনুসারে মাছের সঙ্গে ঘি খাওয়া উচিত নয়। আয়ুর্বেদে মাছ ঠান্ডা এবং ঘি গরম বলে বিবেচিত হয়। তাই দুটো একসঙ্গে খাওয়া হলে হজম ও ত্বক উভয়েরই সমস্যা দেখা দিতে পারে।

দই

ঘি এবং দই দুটোই দুধ থেকে তৈরি, কিন্তু দুটি কখনওই একসঙ্গে খাওয়া উচিত নয়। এই দুটি খাদ্য বস্তুর প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। ঘি তৈলাক্ত এবং গরম, অন্যদিকে দই ঠাণ্ডা ও ভারী। দুটি একসঙ্গে খেলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে বিপাক ক্রিয়া ধীর হয়ে যেতে পারে।

মুলো

মুলো এবং ঘিয়ের মিশ্রণ হজমের সমস্যা তৈরি করতে পারে। মুলো গরম প্রকৃতির। তাই মুলো এবং ঘি একসঙ্গে খেলে পেটে গ্যাসের সৃষ্টি হতে পারে, পাশাপাশি পেট ফেঁপেও যেতে পারে।

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি