Loading live market data...
Loading active stocks...
Connecting...

Reel নয় Real, ৬ বছর বয়সে অপহৃত শিশু পরিবারের কাছে ফিরল ৭০ বছর বাদে

৬ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন আমেরিকার বাসিন্দা লুইস আরমান্দো, অবশেষে ৭০ বছর বয়সে পরিবারের কাছে ফিরে এলেন। কি মনে হচ্ছে তো, বলিউড সিনেমা? চলুন গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আপনাকে!

Share:

নিজস্ব প্রতিনিধি: কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছেলেকে ৫০ বছর পরে বা ৩০ বছর পর বা ২০ বছর পরে বাবা-মা ফিরে পেয়েছেন, এসব কল্পকাহিনী সাধারণত সিনেমার পর্দাতেই ভাল লাগে। মা তাঁর যৌবনে হারিয়ে যাওয়া ছেলেকে চিনতে পেরেছেন এবং দুজনের মধ্যে একটি আবেগঘন দৃশ্য ঘটে। হ্যাঁ, ৭০ এর দশকের বলিউড চলচ্চিত্রগুলির কাহিনী অনেকটা এমনই হত। কিন্তু বাস্তবে এমন ঘটনা শুনেছেন কোনদিন? সম্প্রতি প্রকাশিত হল এমনই একটি চমকপ্রদ খবর। ৬ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন আমেরিকার বাসিন্দা লুইস আরমান্দো, অবশেষে ৭০ বছর বয়সে পরিবারের কাছে ফিরে এলেন। কি মনে হচ্ছে তো, বলিউড সিনেমা? চলুন গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আপনাকে! সালটা ছিল ১৯৫১, জায়গাটা ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া।

একটি নিষ্পাপ শিশু, লুইস আরমান্দো আলবিনো, ওকল্যান্ডের একটি পার্কে তার ভাইয়ের সঙ্গে খেলছিলেন। সেদিন ঠিক সন্ধ্যা নামতেই একজন মহিলা তাঁকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পূর্ব উপকূলে পালিয়ে যায়। এরপর সেখানে এক দম্পতি তাঁকে তাদের নিজের ছেলে হিসাবে বড় করেন। কিন্তু আলবিনো কখনই তাঁর আসল পরিচয় জানায়নি তাঁরা। এরপর কাকাকে খুঁজে বের করার দায়িত্ব নেয় লুইসের ভাগ্নি, আলিদা আলভেকুইন। প্রথমে সে রসিকতা করে একটি অনলাইন ডিএনএ পরীক্ষার লিঙ্ক প্রকাশ করে ২০২০ সালে। এই পরীক্ষায় এক ব্যক্তির DNA ২২ শতাংশ মিলে গিয়েছিল।

তখনও পরিবার তাতে খুব একটা পাত্তা দেয়নি। ২০২৪ সালে, আলিদা আবার তার কাকাকে খুঁজে বের করার দায়িত্ব নেয়। এরপর লুইসের হারিয়ে যাওয়া নিয়ে পুরানো সংবাদপত্রের ক্লিপিংস, ফটোগ্রাফ এবং ডিএনএ পরীক্ষা পরিবারকে লুইয়ের সঙ্গে দেখা করতে আরও বেশি উৎসব দেয়। অবশেষে গত ২০ জুন পুলিশ নিশ্চিত করে যে, লুইস জীবিত এবং তাকে খুঁজে পাওয়া গিয়েছে। এরপর চার দিন পর, এফবিআই-এর সহায়তায়, লুইস তার পরিবারের সঙ্গে দেখা করতে ওকল্যান্ডে ফিরে আসেন। লুইসের মা এবং ভাতিজি যখন তাকে দেখেন, তখন তাদের চোখে আনন্দের জল চলে আসে, আলিদা তার কাকাকে স্ট্যানিস্লাউস কাউন্টিতে নিয়ে যায়, সেখানেই তাঁর পুরো পরিবার একসঙ্গে থাকে। এই গল্পটি একটি দীর্ঘ হারানো লিঙ্ক খুঁজে পাওয়ার মতো, যা দেখায় যে আশা কখনও শেষ হয় না।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত