ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে শতায়ু ট্যাটু শিল্পী

ভোগ ফিলিপাইনস এপ্রিলের প্রচ্ছদ তারকা হিসাবে বেছে নিয়েছে ১০৬ বছর বয়সী ঐতিহ্যবাহী ট্যাটু শিল্পীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোগ (Vogue) ম্যাগাজিনের এপ্রিল মাসের সংখ্যার প্রচ্ছদে জায়গা পেলেন শতায়ু ট্যাটু শিল্পী আপো ওহাং ওড (Apo Whang-Od)। ভোগ ফিলিপাইনস এপ্রিলের প্রচ্ছদ তারকা হিসাবে বেছে নিয়েছে ১০৬ বছর বয়সী ঐতিহ্যবাহী ট্যাটু শিল্পীকে।

আপো ওহাং ওড (Apo Whang-Od) মারিয়া ওগে (Maria Oggay) নামেও পরিচিত। ফিলিপাইনের কলিঙ্গ (Kalinga) প্রদেশের বুসকালানের (Buscalan) পাহাড়ী গ্রামে বাস করেন তিনি। কিশোরী বয়সে অনভিজ্ঞ হাত দিয়ে প্রথম ঐতিহ্যবাহী বিভিন্ন ট্যাটু আঁকা শুরু করেছিলেন। নিজের শিল্পকর্মের জোরে এবং নিপুণ দক্ষতার কারণে একজন সাংস্কৃতিক আইকন হিসাবে জায়গা করে নেন আপো ওহাং ওড (Apo Whang-Od)। তিনিই সম্ভবত এই ধারার সবচেয়ে প্রাচীন এবং শেষ ঐতিহ্যশালী ট্যাটু শিল্পী।

বর্ষীয়ান আপো ওহাং ওড তাঁর শিল্পকলার মাধ্যমে সুপ্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। পোমেলো গাছের কাঁটা, বাঁশের লাঠি এবং কয়লা ব্যবহার করে গত ৮ দশক ধরে তাঁর উপজাতির যোদ্ধা এবং তাঁর গোত্রের মহিলাদের শরীরে ফুটিয়ে তুলেছেন একের পর এক ট্যাটু। তাঁর কথা প্রচার হওয়ার পর থেকে পর্যটকরা তাঁর কাছে ট্যাটু করাতে আসেন। ট্যাটুর প্রতি অপার ভাললাগা থেকে এই বয়ঃবৃদ্ধ শিল্পীর হাতে গড়িয়ে নেন বিভিন্ন উপজাতি নকশার ট্যাটু। তবে তাঁর মৃত্যুর পর যে এই ট্যাটু শিল্প শেষ হয়ে যাবে এমনটা মনে করেন এই প্রাচীন শিল্পী। তিনি নতুন প্রজন্মকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন বলে জানিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা