ব্যাঙ্কের লকারে আটকে বৃদ্ধ, তারপর…

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরবাদ: ব্যাঙ্কের লকারে আটকে রইলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। এক-আধ ঘণ্টার জন্য নয়। টানা ১৮ ঘণ্টা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি ব্যাঙ্কে, সোমবার। পরের দিন ব্যাঙ্ক ম্যানেজার লকার খুলতেই চোখ কপালে ওঠে। দেখেন, ৮৫ বছরের বৃদ্ধ লকারের মেঝেতে শুয়ে রয়েছেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। কী করে সবার নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্যাঙ্কের লকারে আটকে গিয়েছিলেন ৮৫ বছরের ভি কৃষ্ণা রেড্ডি। ব্যাঙ্ক থেকে ফিরে না আসায় পরিবার চিন্তায় পড়ে। তারা ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক ম্যানজারের সঙ্গে কথা বলে। ব্যাঙ্ক ম্যানেজার কোনও সদুত্তর দিতে পারেনি। পরের দিন লকার খুলতে তারা থ।

জানা গিয়েছে, ভি কৃষ্ণা রেড্ডির বাড়ি জুবিলি হিলে। মধুমেয় রোগে আক্রান্ত। এছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। গত সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি ইউনিয়ন ব্যাঙ্কের একটি শাখায় গিয়েছিলেন। টাকা তোলার পাশাপাশি অন্যান্য কিছু কাজও ছিল। তাই, ব্যাঙ্ক ম্যানেজারকে তিনি লকার খোলার অনুরোধ জানান। ইতোমধ্যে ব্যাঙ্ক বন্ধ করার সময় হয়ে যাওয়ায় কর্মীরা লকার বন্ধ করে দেন। তারা ভুলেই গিয়েছিলেন লকারে একজন রয়েছে। ওদিকে, পরিবার রাত কাটিয়েছে না খেয়ে না ঘুমিয়ে। পরের দিন ব্যাঙ্ক ম্যানেজার লকার খুলতে দেখেন ভি কৃষ্ণা সেখানে শুয়ে রয়েছে। বড় ধরনের বিপদ হয়নি এই যা। যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কী করে সকলের নজর এড়িয়ে গেল।

আরও পড়ুন ভ্যাকসিনের বদলে স্যালাইন, গ্রেফতার চিকিৎসক

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে