বিশ্বের সবচেয়ে কঠিন নাচ দেখেছেন কী? দেখুন ভিডিও

ইনট্যানজিবল হেরিটেজের আওতায় এই নাচকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাচের (Dance) ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যা দেখে কেউ বলছেন এ প্রায় অসম্ভব! বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের কঠিন নাচগুলির মধ্যে অন্যতম এই নাচ। আফ্রিকা (Africa) মহাদেশের আইভরি কোস্টের আদিবাসী সম্প্রদায়ের ‘জাওলি’ (Zaouli dancing ) নামের এই নাচ বিশ্বের সবচেয়ে কঠিন নাচের তকমা পেয়েছে নেটাগরিকদের কাছে। ইনট্যানজিবল হেরিটেজের আওতায় এই নাচকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এবং কালচারাল অর্গানাইজেশন (UNESCO) -এর মত অনুযায়ী, জাওলি হল একটি জনপ্রিয় সঙ্গীত এবং নৃত্য যা আইভোরি কোস্টের বুয়াফ্লে এবং জুয়েনোউলার গুরো সম্প্রদায় চর্চা করে। সম্প্রতি এই জাউলি নাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ফাইজেন নামের মিউজিকোলজির এক পিএইচডি গবেষক নাচের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একজন আদিবাসী বিশেষ পোশাক পরে নাচছেন। আফ্রিকার কোথাও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নাচ পরিবেশন করা হয়েছে বলে টুইটারকারী দাবি করেছেন। ভিডিওটি এখনও পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।

এই নাচ সম্পর্কে ইউনেস্কো বলেছে, ‘এটি নারী সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা। জাওলি দুটি মুখোশ দ্বারা অনুপ্রাণিত: ব্লু এবং ডিজেলা (Blou and Djela )। এর অন্য নাম, ডিজেলা লু জাওলি (Djela lou Zaouli), যার অর্থ জাওলি (Zaouli)), ডিজেলার কন্যা। একটি একক ইভেন্টে নাচের অনুশীলনটি ভাস্কর্য (মুখোশ), বুনন (পোশাক), সঙ্গীত (ব্যান্ড এবং গান), এবং নাচকে একত্রিত করে।’ আফ্রিকার আদিবাসী সমাজের এই নাচ নিয়ে ইউনেস্কো আরও বলেছে, ‘জাওলি একটি শিক্ষামূলক, কৌতুকপূর্ণ এবং নান্দনিক ভূমিকা পালন করে, পরিবেশ সংরক্ষণেও অবদান রাখে, এর বাহকদের সাংস্কৃতিক পরিচয় প্রকাশ করে; এবং এটি একাত্মতা এবং সামাজিক সংহতি প্রচার করে।’

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ