দেশের হয়ে যুদ্ধ করতে এসে প্রেম, রুশ বোমায় ছিন্নভিন্ন ইউক্রেনের সেনা প্রেমিক যুগল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ‘জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।’ স্লোগানটা সত্যিই সাহস জোগায়। সবার মুখে মুখে এমন স্লোগান উঠেছে ইউক্রেনের প্রেমিক যুগলের সমাধির  সামনে। রুশ হামলায় প্রাণ হারালেন ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক চিকিৎসক ও তাঁর প্রেমিক। ভ্যালেন্টিনা নাহর্না নামের এই মহিলা ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে কাজ করছিলেন। এমনভাবেই একদিন প্রেমে পড়লেন তিনি। মাত্র কয়েক মাস আগেই যুদ্ধের মাঠে সামনের সারির সেনা ড্যানিল লিয়াশকেভিচের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। একে অপরের প্রেম পরিণতি পাওয়ার আগেই সমাধিস্ত হতে হল দুজনকে। রুশ হামলায় অকালে ঝরল দুটো প্রাণ। একসঙ্গে প্রাণ হারালেন দুজনেই।

স্থানীয় সময় শুক্রবার(৮ নভেম্বর)কিয়েভে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে সমবেত হয়েছিল হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যরা।নিজেদের আবেগ খানিকটা সামলে নিয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করে,‘আমার হৃদয়ের দুর্বলতা সরিয়ে দাও। ভয়হীন, দ্বিধাহীন হও। সমস্ত দুর্বলতা আগুনে পুড়িয়ে দাও।’

ভ্যালেন্টিনা ও ড্যানিলের সহযোগী বন্ধুরা গোটা ঘটনায় ভেঙে পড়েছেন। শোকের ছায়া নেমে আসছে গোটা পরিবারে। তাঁরা জানিয়েছেন, দুজনেই তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডে কাজ করছিলেন। ৪ নভেম্বর নিহত হন তারা। যুদ্ধের কঠিন নির্মমতায় প্রেমই তাঁদের মানসিক শক্তি হয়ে ওঠে। তাঁরা ভেবেছিলেন এই কঠিন সময় তাঁরা দুজনেই একসঙ্গে হাতে হাত রেখে পার করবেন। মনে আশা ছিল এই কঠিন সময় পার হলে আসবে তাঁদের মিলনের সময়। ব্যস আর কিছু সময়। কিন্তু তাঁরা কখনো কল্পনা করতে পারে নি, রুশ হামলায় কেড়ে নেবে তাঁদের নিষ্পাপ জীবন। তাঁদের স্বপ্নগুলো আজ অধরা হয়ে থেকে গেল।

এই নিয়ে তাঁদের বন্ধু এক ইউক্রেনীয় সেনা বলেন, ভ্যালেন্টিনা নাহর্নার সঙ্গে সাক্ষাৎ ড্যানিল লিয়াশকেভিচকে তাঁর জীবনের অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। ভ্যালেন্টিনা ছিল খুব সাহসী ও আত্মবিশ্বাসী যা লিয়াশকেভিচকে প্রত্যেকটা মুহূর্তে বেঁচে থাকার ইন্ধন জুগিয়েছিল। অবশেষে সে এমন একজনকে খুঁজে পায়, যে তাঁর সঙ্গেই যুদ্ধ করতে চেয়েছিল, যুদ্ধে তাঁর পাশে থাকতে চেয়েছিল। তবে দুর্ভাগ্যের বিষয় হল, এটাই তাঁদের শেষ সময় ছিল। আক্ষেপ নিয়ে এই সেনা আরও জানান, এই ভয়ানক যুদ্ধে কেউই নিরাপদ নয়।

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল