মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির জল্পনা ওড়ালেন আমির

Share:

নিজস্ব প্রতিনিধি : মেঘালয় হানিমুন মার্ডারের ওপরে কোনও ছবি তৈরি হচ্ছে না। সমস্ত জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। মেঘালয়ে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। জল্পনা ছড়িয়েছিল, ওই ঘটনাকে ভিত্তি করে থ্রিলার ছবি তৈরি পারে। এই প্রসঙ্গে আমির জানিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই।

তিনি জানিয়েছেন, রাজা রঘবংশী ও তাঁর স্ত্রী সোনামের ঘটনাটি খুব ভালো করে নজর করেছেন। এই বিষয়টি নিয়ে থ্রিলার ছবি তৈরি করা নিয়ে গুজব রটেছে। এই খবরের কোনও সত্যতা নেই। তিনি জানেন না এই ধরনের গল্প কোথা থেকে রটানো হচ্ছে। সূত্রের খবর, আমির খান ব্যক্তিগতভাবে ওই দুই পরিবার এবং তাঁদের ঘনিষ্টদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এই নিয়ে ছবি তৈরির বিষয়ে কোনও কথা হয়নি।

আমিরকে শেষ দেখা গিয়েছে, সিতারে জামিন পার ছবিতে। তারপরেই জল্পনা রটেছিল তাঁর নতুন ছবি নিয়ে। অবশেষে নিজেই জল্পনা ওড়ালেন মিস্টার পারফেকশনিস্ট। অর্থাৎ মেঘালয়ের হানিমুন মার্ডার নিয়ে ছবি হওয়ার বিষয়টি শুধুই গুজব বলেই জানান হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিখোঁজ হয়ে যান ইন্দোরের এক নববিবাহিত দম্পতি। এরপর ২ জুন মেঘালয়ের ওয়েইসাডং জলপ্রপাতের কাছে একটি খাদে পাওয়া যায় নববিবাহিত রাজা রঘুবংশীর দেহ। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছিল। তবে রাজার দেহ খুঁজে পাওয়া গেলেও তাঁর স্ত্রী সোনম রাজবংশীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাজার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মেঘালয় থানার পুলিশ। যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশের গাজি থানার সঙ্গে। যেখানকার বাসিন্দা ছিলেন এই নব বিবাহিত দম্পতি। অবশেষে অনেক খোঁজার পর রাজার স্ত্রী সোনমকে একটি ধাবা থেকে পাওয়া যায়।  চাপে পড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সোনম। তাঁর সঙ্গে আরও তিন খুনিকে ধরা হয়। যার মধ্যে সোনমের প্রেমিকও রয়েছে। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে যোগসাজশে স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করার কথা স্বীকার করে সোনম।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের