জানেন কী বক্রেশ্বরেই মহাদেবের তপস্যায় বসেছিলেন মহামুনি অষ্টবক্র

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবাদিদেব মহাদেব সকল দেবতার আদি দেবতা। তিনি অপার করুণাময়। কথিত আছে, সতীর আত্মবিসর্জনের পর শিব সতীর দেহ কাঁধে নিয়ে ঘোরাকালীন ভগবান নারায়ণ যখন তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে কেটেছিলেন, তখন সেই সমস্ত টুকরো যে সব স্থানে পড়েছিল, সে স্থান গুলিই সতীপীঠ নাম পরিচিত। জনশ্রুতি আছে, বিভিন্ন জ্যোতির্লিঙ্গে যেমন দেবাদিদেব মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বাস, ঠিক তেমনই বিভিন্ন সতীপীঠেও মাতা সতী কখনই এক থাকেন না, তাঁর সঙ্গে থাকেন মহাদেব স্বয়ং। এমনই একটি বিখ্যাত স্থান হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর শক্তিপীঠ। এই স্থানটি শুধুমাত্র শক্তিপীঠ নয়, এটি শৈব তীর্থক্ষেত্র হিসেবেও পরিচিত। বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত। কলকাতা থেকে বক্রেশ্বরের দূরত্ব প্রায়  ২৪০ কিলোমিটার।

পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী সতীর ভ্রূ যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন। আর সেখানেই আছেন স্বয়ং মহাদেব, যাঁর নাম ভৈরব বক্রনাথ। কথিত আছে, সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে দেবরাজ ইন্দ্র অপমান করেন। সেই ক্রোধে ঋষির দেহ আট বাঁকে বেঁকে যায়। তখন থেকে তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। এরপর মহামুনি অষ্টবক্র এখানে বহু বছর ধরে দেবাদিদেবের তপস্যা করেন ও পাপহরা নদীতে স্নানের পর পাপমুক্ত হন। অষ্টবক্র মুনি তপস্যার ফলে এই মহাদেবকে পেয়েছিলেন বলে তাঁর নামানুসারেই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ হয়।

জনশ্রুতি আছে, এই পাপহরা নদীতে স্নান করলে মহাপাপ থেকেও মুক্তিলাভ ঘটে। এই অঞ্চলটি বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই মন্দিরের আশেপাশে দশটি উষ্ণ প্রস্রবণ রয়েছে – পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। ভক্তদের বিশ্বাস, এই উষ্ণ প্রস্রবণগুলিতে স্নান করলে রোগমুক্তি হয়। এই প্রতিটি প্রস্রবণের কাছেই একটি করে শিবলিঙ্গ‌ বর্তমান। প্রতিবছর শিবরাত্রি ও শ্রাবণ মাসে এই মন্দিরে অগণিত ভক্ত পুজো দিতে আসে ও বিরাট মেলা বসে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪