গ্ল্যামার দুনিয়া ছেড়ে গুজরাতের পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন এই সুপার মডেল!

অনবরত ক্যামেরার ফ্ল্যাস, রঙিন মায়াবী দূনিয়া ও গ্লামের চাকচিক্য ছেড়ে মেঠো পথে ঘুরে ঘুরে ভোট চাইছেন সুন্দরী তরুণী প্রার্থী। অনেক ক্ষেত্রেই এই দৃশ্য দেখা যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অনবরত ক্যামেরার ফ্ল্যাস, রঙিন মায়াবী দুনিয়া ও গ্লামের চাকচিক্য ছেড়ে মেঠো পথে ঘুরে ঘুরে ভোট চাইছেন সুন্দরী তরুণী প্রার্থী। অনেক ক্ষেত্রেই এই দৃশ্য দেখা যায় ভারতের বিভিন্ন প্রান্তে। কিন্তু তা হয় বিধানসভা বা লোকসভা ভোটের ক্ষেত্রে। কিন্তু কোনও গ্ল্যামর জগতের মোহ ত্যাগ করে নিতান্ত পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন এহেন নজির অতিবড় পরিসংখ্যানবিদও দিতে পারছেন না। এমনই এক সুপার মডেল আয়েশরা প্যাটেল (Aeshra Patel)। যিনি গুজরাটের কবিতা গ্রামের ‘সরপঞ্চ’ হওয়ার জন্য লড়ছেন। তাঁর এই সিদ্ধান্ত অবাক করেছে নেটিজেনদের।

গুজরাটের কবিতা গ্রামেই থাকে আয়েশরার পরিবার। আয়েশরাও ২০১৭ সাল পর্যন্ত এই গ্রামেই থাকতেন। পরে উচ্চ শিক্ষার জন্য মুম্বইয়ে পারি দেয় সে। এরপর ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়ায় পদার্পন। মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে আয়েশরাকে। ধীরে ধীরে নামডাক হয়, বর্তমানে তিনি সুপার মডেল। পরবর্তী সময়ে এই গ্ল্যামারের জগতে পেয়েছেন প্রচুর খ্যাতি। পাশাপাশি উপার্জন করেছেন বিপুল অর্থ। কিন্তু মাটির টান ভুলতে পারেননি এই সুপার মডেল। তাই গ্রামের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে গ্রামের আমূল পরিবর্তন করতে চান আয়েশরা প্যাটেল।

একসময় ক্যামেরার সামনে বিকিনি পরেই পোজ দিতেন অনায়াসে। আর গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে ছুটছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়ে প্রচার করেছেন বাড়ি বাড়ি। তিনি সঙ্গে পেয়েছেন এলাকারই বহু মহিলাকে। স্টারের দ্যুতি ছেড়ে নতুন করে কবিতা গ্রামের ঘরের মেয়ে উঠেছেন আয়েশরা। তবে রাজনীতি তাঁর কাছে অপরিচিত নয়। ছোটবেলা থেকেই দেখে আসছেন বাবাকে। তার বাবা নরহরি প্যাটেল দু’বার পঞ্চায়েত ভোটে জিতেছেন। ওই গ্রামেরই সরপঞ্জ হয়েছিলেন। কিন্তু মডেলিংয়ে প্রচুর খ্যাতি ও সম্মান পাওয়ার পরও যেভাবে গ্রামের পঞ্চায়েত ভোটে লড়াই করতে এসেছেন তাতে কম অবাক হননি গ্রামের বাসিন্দারাও।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?