Air India pee-gate: বিমানে যাত্রীর গায়ে প্রসাব করা শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত

শুক্রবার সন্ধে পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্ষমা প্রার্থনাতেও লাভ হল না। এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রসাব করে সংবাদ শিরোনামে আসা শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করেছে বহুজাতিক মার্কিন সংস্থা ওয়েলস ফার্গো। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। কর্মীরা পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনে সংবেদনশীল হবেন তাই আশা করা করে সংস্থা। শঙ্কর মিশ্র যা করেছেন তা লজ্জাজনক। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হল।’ যদিও লুকআউট নোটিশ জারি করা সত্বেও শুক্রবার সন্ধে পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি দিল্লি পুলিশ।

গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। এর পরেই টনক নড়ে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার কর্তাদের।

গত বুধবার অভিযুক্ত  শঙ্কর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। এমনকী অশালীন আচরণে অভিযুক্ত ওই যাত্রীকে ৩০ দিনের জন্য বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। কেন নভেম্বর মাসে ঘটনা ঘটলেও তা জানতে এতদিন দেরি হল, তা নিয়ে এয়ার ইন্ডিয়ার কৈফিয়‍ৎ তলব করে অসামরিক পরিবহণ মন্ত্রক।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের