পাঁপড়ের বাক্সে লেখা মুখে দিলেই করবেন আহা, খোলার পর…

গ্রেফতার বাক্সের মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাক্সের ওপরে লেখা সুস্বাদু পাঁপড় (tasty papad) । মুখে দিলেই আহা করবেন। আর সেই প্যাকেট খোলার পর যা পাওয়া গেল, তা দেখে নিরাপত্তারক্ষীদের (Security) চোখ কপালে। পাঁপড়ের তলায় সুন্দর করে রাখা ডলার (US dollars)। কয়েকটি পাঁপড় তোলার পর আবার ডলার।

এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী মঙ্গলবার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International  Airport) । গ্রেফতার বাক্সের মালিক (arrested) । তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের (Indira Gandhi International Airport)তিন নম্বর টার্মিনালে (terminal-III)। বাজেয়াপ্ত হয়েছে ১৯,৯৯০ ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় সাড়ে ১৫ লক্ষ টাকা।

বিমানবন্দর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন বিকেলে এয়ার ভিস্তারার (Air Vistara flight) একটি বিমান থেকে এক ব্যক্তি অবতরণ করেন। বাকিদের মতো লাগেজ পরীক্ষা করাতে লাইনে দাঁড়ান। তাঁর আচার-আচারণ দেখে চেকিংয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প-নিরাপত্তা (CISF) বাহিনীর সদস্যদের সন্দেহ হয়। তারা তাঁকে ব্যাগ খুলতে বলেন। ব্যাগ খুলে তারা পরীক্ষা শুরু করেন।

তাদের নজর গিয়ে পড়ে একটি বাক্সে (box)। বাক্সের ওপরে লেখা সুস্বাদু পাঁপড়   (Air Vistara flight )। খেলেই আহা করবে। বাক্সে আদৌ পাঁপর আছে কি না, তা দেখতে নিরাপত্তারক্ষীরা সেটি খোলেন। খোলার পর তাদের চোখ কার্যত কপালে। কয়েকটি পাঁপড়ের তলায় রাখা আছে ডলার (US dollars)। সেই পাঁপড় সরালে পড়ে থাকা পাঁপড়ের  মধ্যে আবার ডলার। একসময় তারা বাক্স উল্টে ফেলেন টেবিলে (table) ডলারের ঝংকার। পাঁপর বাক্সের মালিককে এই ডলারের ব্যাপারে জানতে চাওয়া হলে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় গ্রেফতার (arrested) করা হয়।

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন