জয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে শেষে কিনা টস!

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভোট অনেকদিন আগেই হয়ে গিয়েছে। শুরু হয়েছে ফল ঘোষণা। গণনা শেষে দেখে গেল দুই দলের প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। গণনাকেন্দ্রের কর্মীরা পড়লেন মহা ফ্যাসাদে। কী করা যায়, কী করা যায়? শেষ ঠিক হল টস করে দুই প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। হলও তাই। যিনি জিতলেন, তিনি যে খুশি হয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সন্দেহ নেই এটাও যে পরাজিত প্রার্থীর মন ভেঙে গিয়েছে।

এমনই এক বিরল ঘটনার সাক্ষী ব্রিটেন। সম্প্রতি সেখানে অনুষ্ঠিত হয় স্থানীয় নির্বাচন। শুরু হয় গণনা। গণনা শেষে দেখা গেল কনজারভেটিব দলের মহিলা প্রার্থী নিকলসন এবং টমোস ডেভিস-দুজনেই ৬৭৯টি ভোট পেয়েছেন। অর্থাৎ টাই।

কিন্তু টাই হলে তো হবে না।দুজনের মধ্যে একজনকে জয়ী ঘোষণা করতে হবে। তাই, গণনাকর্মীরা সিদ্ধান্ত নিলে টসের মাধ্যমে চূডান্ত ফলাফল নির্ধারণ করা হবে। এমন ঘটনার সম্মুখীন হতে হবে, সেটা দুজনের একজনও ভাবতে পারেননি। আর ওই বিরল ঘটনার ক্যামেরাবন্দি করতে সবাই মোবাইল নিয়ে তৈরি। টসে জয়ী হলেন নিকলসন।

যিনি টসে হারলেন সেই ডেভিস কী বলছেন?

‘আমার আশা ছিল মানুষ আমায় বিপুল ভোট দেবে।  আশা পূরণ হয়নি। কেন এত কম ভোট পেলাম, সেটা আমায় খতিয়ে দেখতে হবে। যদি আমার তরফ থেকে কোনও ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল শুধরে আবার জনতার দরবারে যাব। আশা রাখি জনতা পরের বার আমাকেই জয়ী করবে। ’

আরও পড়ুন বাগানে বিবস্ত্র হয়ে ঘোরাঘুরি ব্রিটেনের বায়ুসেনার শীর্ষকর্তার, সাসপেন্ড

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?